Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
বেইলি রোডের ভবনটিতে ফায়ার এক্সিট নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
01 March, 2024, 03:00 pm
Last modified: 01 March, 2024, 03:04 pm

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী

বেইলি রোডের ভবনটিতে ফায়ার এক্সিট নেই: প্রধানমন্ত্রী

এ সময় রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ভবন নির্মাণের সময় সব ধরনের নিয়ম-কানুন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।
ইউএনবি
01 March, 2024, 03:00 pm
Last modified: 01 March, 2024, 03:04 pm
শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বেইলি রোডের যে বহুতল ভবনে আগুন লাগল, সেখানে কোনো ফায়ার এক্সিট নেই।'

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস-২০২৪ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অর্থ মন্ত্রণালয় এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যাংক বিমা সেবারও উদ্বোধন করেন।

এ সময় রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনার কথা উল্লেখ করে তিনি ভবন নির্মাণের সময় সব ধরনের নিয়ম-কানুন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'আমরা সবসময় আমাদের স্থপতিদের অনুরোধ করি, অন্তত যখন তারা ঘর বা বিল্ডিং ডিজাইন করেন, তখন একটি ছোট খোলা বারান্দা, একটি ফায়ার এক্সিট বা বায়ুচলাচলের স্থান রাখুন। কিন্তু যেসব স্থপতি ভবন নির্মাণ করতে চান, তারা ঠিকমতো নকশাও করবেন না, মালিকরাও এক ইঞ্চি জায়গা ছাড়তে চান না।'

শেখ হাসিনা বলেন, 'বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৫ জন মারা গেছে। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে!'

তিনি বলেন, সরকার সব ভবনে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিতে বারবার নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না।

তিনি আরও বলেন, 'আমি জানি যে কোনো বিমা ছিল না, তাই তারা (বেইলি রোড অগ্নিকাণ্ডের শিকাররা) ক্ষতিপূরণ হিসেবে কিছুই পাবে না। এসব ক্ষেত্রে সচেতনতা খুবই প্রয়োজন।'
 
Related Topics

টপ নিউজ

বেইলি রোড / আগুন / প্রধানমন্ত্রী / বিমা / উদ্বোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net