Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বেইলি রোডে আগুন: সিঁড়ি যেভাবে ‘অগ্নিচুল্লিতে’ পরিণত হলো

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
01 March, 2024, 02:50 pm
Last modified: 01 March, 2024, 03:06 pm

Related News

  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • স্ত্রী-কন্যাসহ বেইলি রোডে শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার

বেইলি রোডে আগুন: সিঁড়ি যেভাবে ‘অগ্নিচুল্লিতে’ পরিণত হলো

মো. জাহিদুল ইসলাম
01 March, 2024, 02:50 pm
Last modified: 01 March, 2024, 03:06 pm

আগুনে পুড়ে যাওয়া ভবন। ছবি: টিবিএস

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে লাগা আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বেইলি রোডের গ্রিন কজি কটেজ নামের ভবনটির পুরোটা জুড়েই ছিল খাবার ও কাপড়ের দোকান। ভবনটির সামনেসহ সিঁড়িতে রাখা ছিল গ্যাসের সিলিন্ডার।

স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের সঙ্গে কথা বলে এবং গুগল স্ট্রিট ভিউয়ের আগের ছবিগুলো বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।

সিঁড়ি ও ভবনের সামনে রাখা গ্যাস সিলিন্ডারগুলোই প্রাণ নিয়ে বেরিয়ে আসার একমাত্র পথ সিঁড়িকে মৃত্যুকূপে পরিণত করে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, সিঁড়িতে গ্যাস সিলিন্ডার থাকার কারণে পুরো সিঁড়িটি 'অগ্নিচুল্লির' মতো হয়ে গিয়েছিল। সে কারণেই কেউ সিঁড়ি ব্যবহার করে নামতে পারেনি।

ফায়ার সার্ভিস বলছে, যারা মারা গেছে তাদের বেশিরভাগ আগুনে পুড়ে নয়, বরং ধোঁয়ার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। এর আগে তারা অচেতন হয়ে পড়েছিলেন।

ভবনটির আগুন নেভানোর তেমন কোনো ব্যবস্থা ছিল না বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

এছাড়া সিঁড়ি দিয়ে একসঙ্গে তিনজনের বেশি যাতায়াত করা যেত না বলেও স্থানীয়রা জানান।

পুরো ভবনটি এখন এক পুড়ে যাওয়া কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। এ পর্যন্ত জীবন কেড়ে নিয়েছে ৪৬ জনের।

ছবি: টিবিএস

অল্প সময়ের মধ্যে অন্যতম ফুড জোন হিসেবে গড়ে ওঠা বেইলি রোডের এ ভবনটি ছিল খাবারপ্রেমীদের পছন্দের জায়গা। এ ভবনে ছিল অন্তত ১০ টির মতো নামি-দামি ব্রান্ডের খাবারের দোকান।

সাততলা এ ভবনের ছাদেও ছিল একটি রুফটপ রেস্টুরেন্ট।

ভবনটিতে পিজ্জা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল। এছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ জনপ্রিয় বিপণিবিতানও রয়েছে। ভবনের দ্বিতীয় তলায় 'কাচ্চি ভাই'-এর শাখা ছিল।

এচাড়া গ্রাউন্ড ফ্লোরে স্যামসাংয়ের একটি শোরুম ছিল। নিচতলায় ছিল তিনটি মোবাইলের দোকান।

ভবনটির চারতলায় পিজ্জা ইনে কাজ করতেন শাখাওয়াত হোসাইন। তিনি আগুন দেখে পেছন দিক থেকে পাইপ ধরে নামেন।

শাখাওয়াত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, একটি নতুন রেস্টুরেন্ট থেকে আগুন প্রথম দেখা যায়। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, এ ভবনে অন্য সব ভবনের চেয়ে বেশি ভিড় লেগেই থাকত। এখানে দুটি ভবনে সবসময় ভিড় থাকত—এই ভবনটি আর পাশের ভবনটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচের দিকে আগুন লাগে এবং পরে তা উপরে ছড়িয়ে পড়ে।

নিচতলায় আগুন লাগার কারণে ভবনটির উপরের তলাগুলোতে আটকা পড়েন অনেকে।

প্রাণ বাঁচানোর জন্য উপর থেকে মানুষ লাফিয়ে পড়ে। সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেও পারেননি অনেকে।

দুই-তিনতলা থেকে লাফিয়ে পড়ে অনেকে হাত-পা ভেঙে আহত হয়েছেন। তবে তারা বেঁচে গেছেন।

ছবি: টিবিএস

বেইলি রোডের ভিকারুননিসার মোড় থেকে ভিআইপি সড়ক পর্যন্ত প্রায় ৩০টি ভবনে অন্তত ১৫০টি খাবারের দোকান রয়েছে। যেগুলোর মধ্যে নামি-দামি খাবারের দোকানের শাখা রয়েছে। 

শুক্রবার এই এলাকা ঘুরে দেখা যায়, কিছু কিছু ভবনের খাবারের দোকানগুলো চালু হলেও অধিকাংশ বন্ধ রয়েছে। 

এ এলাকা গত ৪-৫ বছরে ভোজনবিলাসীদের এক অন্যতম স্থান হয়ে উঠেছে। গড়ে উঠেছে অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন খাবারের ও কাপড়ের দোকান।

এসব খাবারের দোকানের অধিকাংশ দোকানেই সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয়।

Related Topics

টপ নিউজ

বেইলি রোড / বেইলি রোডে ভবনে আগুন / অগ্নিকাণ্ড / অগ্নিকাণ্ডে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • স্ত্রী-কন্যাসহ বেইলি রোডে শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net