Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বেইলি রোডে আগুন: পড়ার খরচ জোগাতে ঢাকায় এসেছিলেন নাঈম, ফিরলেন লাশ হয়ে

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
01 March, 2024, 01:15 pm
Last modified: 01 March, 2024, 03:11 pm

Related News

  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে

বেইলি রোডে আগুন: পড়ার খরচ জোগাতে ঢাকায় এসেছিলেন নাঈম, ফিরলেন লাশ হয়ে

কথাগুলো বলতে বলতেই আবারও হাউমাউ করে কেঁদে ফেলেন নান্টু মিয়া। বলেন, ‘আমার বাবারে আমার কাছে আইনা দ্যাও, আমি আর এক মিনিট আমার বাবার সাথে কথা কইমু।’
জয়নাল আবেদীন শিশির
01 March, 2024, 01:15 pm
Last modified: 01 March, 2024, 03:11 pm
নাঈম আহমে। ছবি: সংগৃহীত

'আমার বাবারে (নাঈমকে) আমার কাছে আইনা দ্যাও, আমি আর এক মিনিট আমার বাবার সাথে কথা কইমু।'

একমাত্র ছেলে নাঈমকে হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন বাবা নান্টু মিয়া। তার আহাজারিতে যেন ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট প্রাঙ্গন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুনে নিহতদের মধ্যে নাঈম আহমেদও (২২) রয়েছেন। তার বাবা নান্টু মিয়া পেশায় দিনমজুর। বাড়ি বরগুনার বড় গৌরিচেনা গ্রামে। ছেলেকে হারিয়ে তিনি এখন পাগলপ্রায়। সকালেই বরগুনা থেকে ঢাকায় এসেছেন তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কাছে বিলাপ করছিলেন নান্টু মিয়া। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ''আমার বাবা (নাঈম) রাত সাড়ে ৯টায় সময় ফোন করছিল। ও বলছিল, 'বাবা, মার্কেটে আগুন লাগছে। আমরা আটকা পড়ছি, আমাকে উদ্ধার করো।''

নান্টু মিয়া জানান, নাঈম সে সময় তাকে জানিয়েছিলেন যে তিনি ভবনের সাত তলার ছাদে আটকা পড়েছেন। তিনি ফোনে নাঈমকে নিচে নামতে নিষেধ করে ছাদের ওপরই থাকতে বলেন। তখনই ফোনটি কেটে যায়। এর পর সারারাত ফোন করলেও নাঈমের ফোনে কল ঢোকেনি।

কথাগুলো বলতে বলতেই আবারও হাউমাউ করে কান্না করে দেন নান্টু মিয়া। বলেন, '…আমি আমার বাবার সাথে আরেকবার, আরেকটা মিনিট কথা কইতে চাই…।'

দুই ভাই-বোনের মধ্যে নাঈম বড়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে তিনি ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ জোগাতে।

বাবা নান্টু মিয়া বলেন, 'আমার ছেলে ইন্টার পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হতে চেয়েছিল। আমাকে বলেছিল, বাবা তুমি তো খরচ চালাতে পারবা না। আমি ঢাকায় গিয়ে কাজ করে যে টাকা পাব, সেটা দিয়েই ভর্তি হয়ে যাব। তাহলে তোমার আর কষ্ট হবে না।'

নাঈমের চাচাত ভাই আরিফ বলেন, 'ঢাকায় এসে নাঈম গত ১ ফেব্রুয়ারি থেকে একটি এটিএম বুথের নিরাপত্তা প্রহরীর কাজ করছিল। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি বেইলি রোডের আগুন লাগা ওই ভবনের নিরাপত্তা প্রহরীর কাজ নেয়।'

ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা নান্টু মিয়া। ছবি: জয়নাল আবেদীন শিশির

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় এখন ১২ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন বলেছেন, বেইলি রোডে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে বেশিরভাগই কার্বন মনোক্সাইড পয়জনে মারা গেছেন। আগুন লাগলে বদ্ধ ঘরে যখন কেউ বের হতে না পারে, তখন সেখানে সৃষ্ট ধোঁয়া তাদের শ্বাসনালীতে চলে যায়। এখানেও তাই হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এই পয়জন যাদের বেশি হয়েছে তারা কেউ বাঁচতে পারেনি। এখনো যারা চিকিৎসাধীন আছেন তারা কেউ শঙ্কামুক্ত না। আমরা শুরু থেকেই তাদের ট্রিটমেন্ট করছি।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আটটি লাশ হস্তান্তরের জন্য বাকি রয়েছে। এর মধ্যে যেগুলো এখনো শনাক্ত করা যায়নি, সেগুলো আমাদের প্রচলিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা করা হবে। ডিএনএ টেস্ট করা হবে।

Related Topics

টপ নিউজ

আগুন / নিহত / বরগুনা / বিশ্ববিদ্যালয় / ভর্তি / খরচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net