Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
দেশে দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট: নসরুল হামিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2024, 03:45 pm
Last modified: 25 February, 2024, 03:45 pm

Related News

  • গ্যাস সংকটে খাদের কিনারে সিরামিক শিল্প, অনেক কারখানা চলছে ৩৪–৪০ শতাংশ সক্ষমতায়
  • আগাম সতর্কতার পরও বাংলাদেশ যেভাবে জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হলো
  • রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: বিরোধী দলের উদ্দেশে রিজভী
  • গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির
  • দুষ্টু লোকেরা বলে টুকু আসে, টুকু যায়—গ্যাস-বিদ্যুৎ কতক্ষণ থাকে বোঝা যায় না: রুমিন ফারহানা

দেশে দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট: নসরুল হামিদ

টিবিএস রিপোর্ট
25 February, 2024, 03:45 pm
Last modified: 25 February, 2024, 03:45 pm
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ (২৫ ফেব্রুয়ারি) বলেছেন, দৈনিক চাহিদার বিপরীতে বাংলাদেশ প্রতিদিন প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাসের ঘাটতির মুখে রয়েছে।

প্রতিমন্ত্রী সংসদে বলেন, 'বর্তমান দেশে দৈনিক প্রায় ২ হাজার ৫০ এমএমসিএফ গ্যাস উত্তোলন করা হচ্ছে, যেখানে দৈনিক চাহিদা প্রায় ৪ হাজার এমএমসিএফ। সাথে দৈনিক প্রায় ৮০০-৯০০ এমএমসিএফ আমদানিকৃত এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ফলে গ্যাসের মোট ঘাটতি থাকছে প্রায় ১ হাজার এমএমসিএফ।'

বিদ্যমান ঘাটতি মেটাতে এবং ভবিষ্যতে গ্যাসের চাহিদা পূরণের জন্য ২০২৫ সালের মধ্যে ৪৮টি বিভিন্ন ধরনের কূপ খননসহ বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান নসরুল হামিদ। এর ফলে গড়ে দৈনিক ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে।

সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'তার মধ্যে ১০টি কূপের খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সমাপ্ত হয়েছে, যার মাধ্যমে দৈনিক ১১৮ এমএমসিএফ গ্যাসের উৎপাদন নিশ্চিত করা হয়েছে এবং দৈনিক ৩৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।'

নসরুল হামিদ আরও বলেন, বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটির সক্ষমতা বাড়ানোর ফলে বর্তমানে দৈনিক এলএনজি সরবরাহের মোট সক্ষমতা ১ হাজার ১০০ এমএমসিএফে উন্নীত হয়েছে।

'দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর গ্যাস অনুসন্ধান, উৎপাদন, ভবিষ্যতে গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য "আনকনভেনশনাল" রিসোর্স থেকে গ্যাস উত্তোলন, সাগরে গ্যাস অনুসন্ধান, এলএনজি আমদানি ও পাইপ লাইনে গ্যাস আমদানির বিষয়গুলো বিবেচনা করে ২০৪০-৪১ অর্থবছর পর্যন্ত দীর্ঘমেয়াদি গ্যাস উৎপাদন প্রক্ষেপণ করা হয়েছে,' বলেন তিনি।

এই প্রক্ষেপণ অনুসারে ২০৩০-৩১ অর্থবছরে দৈনিক ৪ হাজার ৬০৮ এমএমসিএফ ও ২০৪০-৪১ অর্থবছরে দৈনিক ৫ হাজার ২৪৯ এমএমসিএফ গ্যাস সরবরাহ করা যাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, 'বিপিসি মোট পরিশোধিত জ্বালানি তেলের ৫০ শতাংশ জিটুজি চুক্তি এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করে।

'বর্তমানে বিপিসি ছয়টি দেশের—ভারত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া—রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জিটুজি ভিত্তিতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করছে।'

Related Topics

টপ নিউজ

গ্যাস / গ্যাসের ঘাটতি / নসরুল হামিদ / গ্যাস সংকট / গ্যাস আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • গ্যাস সংকটে খাদের কিনারে সিরামিক শিল্প, অনেক কারখানা চলছে ৩৪–৪০ শতাংশ সক্ষমতায়
  • আগাম সতর্কতার পরও বাংলাদেশ যেভাবে জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হলো
  • রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: বিরোধী দলের উদ্দেশে রিজভী
  • গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির
  • দুষ্টু লোকেরা বলে টুকু আসে, টুকু যায়—গ্যাস-বিদ্যুৎ কতক্ষণ থাকে বোঝা যায় না: রুমিন ফারহানা

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net