Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
জন্মের আগে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশে নিরুৎসাহিত করলেন হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2024, 01:50 pm
Last modified: 25 February, 2024, 03:34 pm

Related News

  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়

জন্মের আগে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশে নিরুৎসাহিত করলেন হাইকোর্ট

এ বছরের ২৯ জানুয়ারি হাইকোর্টে ‘ন্যশনাল গাইডলাইন ফর দ্য প্রিভেনশন অভ সন প্রেফারেন্স অ্যান্ড দ্য রিস্ক অভ জেন্ডার-বায়াসড সেক্স সিলেকশন, ২০২২’ শীর্ষক একটি নির্দেশিকা পেশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
টিবিএস রিপোর্ট
25 February, 2024, 01:50 pm
Last modified: 25 February, 2024, 03:34 pm
ফাইল ছবি

শিশু জন্মের আগে তার লিঙ্গ পরিচয় প্রকাশ করতে নিরুৎসাহিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি গর্ভাবস্থায় লিঙ্গ শনাক্তকরণকে নিরুৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ মাতৃগর্ভে থাকা শিশুদের বিভিন্ন পরীক্ষার রিপোর্টের ডেটাবেজ সংরক্ষণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

শিশু এবং গর্ভবতী মায়েদের কল্যাণচিন্তায় প্রসবপূর্ব লিঙ্গ শনাক্তকরণ নিষিদ্ধ করার লক্ষ্যে চার বছর আগে করা একটি রিট আবেদনের শুনানির পর রোববার (২৫ ফেব্রুয়ারি) এ রায় দেন হাইকোর্ট।

২০২০ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেছিলেন। রিটে জন্ম নেওয়ার আগে শিশুর লিঙ্গ শনাক্তকরণ নিষিদ্ধ করতে এবং প্রসবপূর্ব লিঙ্গ শনাক্তকরণের জন্য ব্যবহৃত যেকোনো মেশিন বিক্রি, স্থানান্তর বা পরিচালনা বন্ধ করার জন্য আদালতের প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছিল।

একই বছর ৩ ফেব্রুয়ারি হাইকোর্টের আরেকটি বেঞ্চ রুল জারি করে কেন মাতৃগর্ভে থাকা শিশুদের লিঙ্গ শনাক্তকরণ প্রতিরোধে একটি নির্দেশিকা তৈরি করার নির্দেশ দেওয়া হবে না তা কর্তৃপক্ষকে ব্যাখ্যা করতে আদেশ দেন।

রুলের শুনানির সময় স্বাস্থ্য অধিদপ্তর এ বছরের ২৯ জানুয়ারি হাইকোর্টে 'ন্যশনাল গাইডলাইন ফর দ্য প্রিভেনশন অভ সন প্রেফারেন্স অ্যান্ড দ্য রিস্ক অভ জেন্ডার-বায়াসড সেক্স সিলেকশন, ২০২২' শীর্ষক একটি নির্দেশিকা পেশ করে জানায়, প্রসবপূর্ব লিঙ্গ শনাক্তকরণকে নিরুৎসাহিত করা হয়েছে।

শুনানিতে পিটিশন আবেদনের পক্ষে ছিলেন ইশরাত হাসান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত এবং অ্যাডভোকেট তীর্থ সলিল পাল যথাক্রমে রাষ্ট্র ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিত্ব করেন।

Related Topics

টপ নিউজ

উচ্চ আদালত / লিঙ্গ / শিশুর লিঙ্গ পরিচয় / জন্ম / শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net