Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
কিশোরী গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রী ৪ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2024, 06:35 pm
Last modified: 13 February, 2024, 06:52 pm

Related News

  • শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ জনের তিন দিনের রিমান্ড
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে

কিশোরী গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রী ৪ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানিতে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে বিচারক বলেন, ‘বাসাটাতো মৃত্যকূপ বানিয়ে রেখেছেন, জাস্ট মৃত্যুকূপ। আপনাদের ছেলে-মেয়ের সঙ্গেও এমনটা ঘটতে পারত। রিপিটেডলি [বারবার] ঘটনা, এর দায় এড়াতে পারেন না।’
টিবিএস রিপোর্ট
13 February, 2024, 06:35 pm
Last modified: 13 February, 2024, 06:52 pm
সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার। ছবি: সংগৃহীত

গৃহকর্মীর 'অবহেলাজনিত মৃত্যু'র মামলায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এ আদেশ দেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান। পুলিশ তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড দাবি করেছিল।

রিমান্ড শুনানিতে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে বিচারক বলেন, 'বাসাটাতো মৃত্যকূপ বানিয়ে রেখেছেন, জাস্ট মৃত্যুকূপ। আপনাদের ছেলে-মেয়ের সঙ্গেও এমনটা ঘটতে পারত। রিপিটেডলি [বারবার] ঘটনা, এর দায় এড়াতে পারেন না।'

গত ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকার মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের নয় তলার বাসা থেকে পড়ে মারা যায় ১৫ বছর বয়সি গৃহকর্মী প্রীতি উরাং। এ ঘটনায় পরদিন সকালে মোহাম্মদপুর থানায় আশফাকুল ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করে পেনাল কোডের ৩০৪(ক) ধারায় অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা করেন প্রীতির বাবা লোকেশ উরাং।

৭ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তারের পর আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

ওইদিন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক দুই অভিযুক্তের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান এবং পুলিশের পাঁচদিনের রিমান্ড আবেদন নাকচ করে ওই দম্পতিকে তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

পেনাল কোডের ৩০৪(ক) ধারা অনুযায়ী, কারও বেপরোয়া বা অবহেলাজনিত কারণে যদি কেউ মারা যান বা আহত হন, তাহলে বিচারে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আহত প্রীতিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর পুলিশ সাংবাদিকের দুই সন্তানসহ পরিবারের চার সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। পরদিন দুই সন্তানকে ছেড়ে দেওয়া হয়।

মামলার এজাহারে লোকেশ উরাং বলেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে বছর দুয়েক আগে প্রীতিকে ওই বাসায় কাজে দেন তিনি। এই সময়ে তিনিও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, মেয়েকেও বাসার মালিক পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেননি। লোকেশ মেয়ের সঙ্গে যোগাযোগের জন্য বাড়ির মালিকের সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা বলার ওপর নির্ভর করতেন।

বাদী লোকেশ উরাং জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোড এলাকার ২/৭ নম্বর অ্যাপার্টমেন্টের অষ্টম তলা থেকে ফ্ল্যাটের ড্রয়িংরুমের জানালায় সেফটি বার না থাকায় প্রীতি পড়ে যায়। তিনি আরও বলেন, গত বছর ৪ আগস্ট অনুরূপ আরেকটি ঘটনায় জানালা থেকে পড়ে গিয়ে আরও একজন গৃহকর্মী গুরুতর আহত হয়েছিল।

লোকেশ বারবার এ ধরনের দুর্ঘটনার জন্য বাড়ির মালিক ও বাসিন্দাদের অবহেলা এবং অসতর্কতাকে দায়ী করেছেন। এছাড়া এ ধরনের ঘটনার মূল কারণ হিসেবে জানালায় সেফটি বার না থাকার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেছেন তিনি।

এছাড়া মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের তাদের জানালায় সেফটি বারের অনুপস্থিতি এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তির প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এর আগে গত বছরের ৬ আগস্ট সৈয়দ আশফাকুল হকের বাড়ির বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন আরেক গৃহকর্মী ফেরদৌসী। তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আহত ওই গৃহকর্মীর মা জোসনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার নামে আরেকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

Related Topics

টপ নিউজ

ভবন থেকে পড়ে মৃত্যু / রিমান্ড / দ্য ডেইলি স্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ জনের তিন দিনের রিমান্ড
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net