Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

বাংলাদেশ

ইউএনবি
09 February, 2024, 01:30 pm
Last modified: 09 February, 2024, 04:48 pm

Related News

  • টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের
  • জানুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, টঙ্গীর মাঠ চায় দু’পক্ষই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • ইজতেমায় কোনো ‘ডেভিল’ আসলে ধরিয়ে দেবেন: জিএমপি কমিশনার

তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

ময়দানে বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কুরআন তিলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন তাবলীগের দেশি-বিদেশি মুসল্লিগণ।
ইউএনবি
09 February, 2024, 01:30 pm
Last modified: 09 February, 2024, 04:48 pm
ছবি: ইউএনবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তাবলীগ জামাতের ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

আজ, শুক্রবার ফজর নামাজের পরে ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মধ্যে দিয়ে শুরু হলো এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।

দুপুর দেড়টায় জুমার নামাজের ইমামতি করেন মাওলানা ইউসুফ বিন সাদ। সকাল ১০টা থেকে তালিম বয়ান করেন ভারতের মাওলানা ইলিয়াস। জুমার আগে ফাজায়েল বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার পরে বয়ান করবেন আরবের মাওলানা শেখ মোফলে। যা বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর।

এদিকে, আসরের পরে বয়ান করবেন বাংলাদেশের মাওলানা মোশাররফ। মাগরিবের পরে বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

তাবলীগ জামাত বাংলাদেশ নিজামুদ্দিনের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এসব তথ্য জানান।

এরই মধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা মুসল্লিতে কানায় কানায় ভরে গেছে। সকাল পর্যন্ত ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, তুরস্ক, আফগানিস্তান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অর্ধ শতাধিক দেশের দুই হাজারের বেশি বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত অংশে উঠেছেন।

ময়দানে বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কুরআন তিলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন তাবলীগের দেশি-বিদেশি মুসল্লিগণ।

এদিকে, ইজতেমা এলাকায় দায়িত্ব পালন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ৬ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথম পর্বের মতো এই পর্বেও জোরালো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।

গতকাল, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত ইজতেমায় আগত মোট ৬ জন মারা গেছেন। মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, বার্ধক্যজনিত ও অসুস্থতার কারণে তারা মারা যান।

তাদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন - জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামের ছবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬৫), শেরপুর সদরের রামকৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আবুল কালাম (৬৫), নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত মোহাম্মদ সুলতান উদ্দিনের ছেলে মো. আব্দুল হেলিম মিয়া (৬৫) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শিবনগর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে মোহাম্মদ জহির উদ্দিন (৭০)।

বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

Related Topics

টপ নিউজ

তাবলীগ / ইজতেমা / বিশ্ব ইজতেমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
    রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

Related News

  • টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের
  • জানুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, টঙ্গীর মাঠ চায় দু’পক্ষই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • ইজতেমায় কোনো ‘ডেভিল’ আসলে ধরিয়ে দেবেন: জিএমপি কমিশনার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

2
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

4
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

6
ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
অর্থনীতি

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net