Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৯ হাজার ৭২৭ মেগাওয়াট: প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2024, 08:35 pm
Last modified: 08 February, 2024, 08:43 pm

Related News

  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • বৃষ্টিপাতেও লেকে পর্যাপ্ত পানি জমেনি, এখনও বন্ধ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • রূপপুরে আজ জ্বালানি লোডিং, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ
  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৯ হাজার ৭২৭ মেগাওয়াট: প্রতিমন্ত্রী

দেশে মোট সক্ষমতার ৪৩ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় প্রাকৃতিক গ্যাসে পরিচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে। এসব কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১১ হাজার ৩৫০ মেগাওয়াট।
টিবিএস রিপোর্ট
08 February, 2024, 08:35 pm
Last modified: 08 February, 2024, 08:43 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর বর্তমানে মোট উৎপাদন ক্ষমতা ২৯ হাজার ৭২৭ মেগাওয়াট। এর মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৬ হাজার ৫০৪ মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

দেশে মোট সক্ষমতার ৪৩ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় প্রাকৃতিক গ্যাসে পরিচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে। এসব কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১১ হাজার ৩৫০ মেগাওয়াট।

এছাড়া ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট সক্ষমতার ২৪ শতাংশ তথা ছয় হাজার ৪৯২ মেগাওয়াট এবং কয়লাভিত্তিক কেন্দ্র থেকে মোট সক্ষমতার ১৭ শতাংশ তথা চার হাজার ৪৯১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে বলে সংসদে জানান প্রতিমন্ত্রী।

অন্যদিকে দেশে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৮২৬ মেগাওয়াট, জলবিদ্যুৎকেন্দ্র থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। অনগ্রিড সৌরবিদ্যুৎ থেকে কেবল ২ শতাংশ বা ৪৫৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, আমদানি করা বিদ্যুতের পরিমাণ দুই হাজার ৬৫৬ মেগাওয়াট।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুতের চাহিদার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎকেন্দ্রের প্রাপ্যতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। ২০২২–২৩ অর্থবছরে গ্রীষ্মকালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার বিপরীতে ২০২৩ সালের ১৯ এপ্রিল সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ ছিল ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট।

শীতকালে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় এ বছর শীতকালে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ১০–১২ হাজার মেগাওয়াটে নেমে আসে বলে জানান নসরুল হামিদ।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা / বিদ্যুৎ উৎপাদন / বিদ্যুৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • বৃষ্টিপাতেও লেকে পর্যাপ্ত পানি জমেনি, এখনও বন্ধ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • রূপপুরে আজ জ্বালানি লোডিং, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ
  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net