Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
চালুর এক সপ্তাহের মধ্যে জার্মানিতে রপ্তানি হবে আরএফএলের দেশে তৈরি প্রথম ই-বাইক

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ
08 February, 2024, 07:05 pm
Last modified: 08 February, 2024, 08:30 pm

Related News

  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন
  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • ফেল্ডহাইম: যেখানে সবাই তেলের দাম বৃদ্ধির দুর্ভাবনামুক্ত
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি

চালুর এক সপ্তাহের মধ্যে জার্মানিতে রপ্তানি হবে আরএফএলের দেশে তৈরি প্রথম ই-বাইক

৩৬ হাজার মার্কিন ডলারের বিপরীতে বৈদ্যুতিক সাইকেলগুলো জার্মানিতে রপ্তানি করবে আরএফএল। এছাড়া দুরন্ত ই-বাইক রপ্তানির জন্য ব্রাজিল এবং যুক্তরাজ্যের সঙ্গেও আলোচনা চলছে।
মোঃ ফয়সাল আহমেদ
08 February, 2024, 07:05 pm
Last modified: 08 February, 2024, 08:30 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

স্থানীয় পর্যায়ে পরিচিত করানোর পরপরই দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক বাইসাইকেল রপ্তানি হতে যাচ্ছে ইউরোপের বাজারে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয়ভাবে তৈরি 'দুরন্ত' ইলেকট্রনিক বাইসাইকেল (ই-বাইক) দেশের বাজারে নিয়ে এসেছে আরএফএল গ্রুপ। দেশে তৈরি প্রথম এই ই-বাইকটি মোটর এবং প্যাডেল উভয় ব্যবহার করে চালানো যাবে।

দেশের রাস্তায় চালু হওয়ার আগেই এ বাইসাইকেলটি আন্তর্জাতিক ক্রয়াদেশ পেতে শুরু করেছে। আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বৃহস্পতিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রথম চালানটি আগামী সপ্তাহের মধ্যে জার্মানিতে পাঠানো হবে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ ই-বাইকটি তৈরি করা হচ্ছে। বছরে এ কারখানাটির প্রায় পাঁচ হাজার ইউনিট ই-বাইক তৈরি করতে পারবে।

রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মাহমুদুর রহমান জানান, ক্রয়াদেশের আওতায় ৩৬ হাজার মার্কিন ডলারের বিপরীতে তারা বৈদ্যুতিক সাইকেলগুলো রপ্তানি করবেন।

এর আগে এদিন আরএন পাল স্থানীয় গ্রাহকদের হাতে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক বাইসাইকেল তুলে দেওয়ার লক্ষ্যে রাজধানীতে দুরন্ত ব্র্যান্ডের ই-বাইকের কভার উন্মোচন করেন।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীতে দেশে প্রথমবারের মতো তৈরি 'দুরন্ত' ব্র্যান্ডের বৈদ্যুতিক বাইসাইকেলের মোড়ক উন্মোচন করেন।

চিফ অপারেটিং অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, 'আমাদের ই-বাইক রপ্তানি করার জন্য ব্রাজিল এবং যুক্তরাজ্যের সঙ্গেও আলোচনা চলছে। শীঘ্রই তারা তাদের চূড়ান্ত ক্রয়াদেশ দিতে আমাদের কারখানা পরিদর্শনে আসবে।'

ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, আন্তর্জাতিক বাজারে ই-বাইকের ব্যাপক চাহিদা রয়েছে। ই-বাইকের বিশ্বব্যাপী বাজারের আকার ১২০ বিলিয়ন ডলার এবং এটি ক্রমশ দ্রুত বাড়ছে।

'ই-বাইক প্রথাগত বাইসাইকেল এবং মোটরচালিত যানবাহনের একটি সুবিধাজনক এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্ববাজারে প্রবেশের এটিই সঠিক সময়, নাহলে আমরা প্রতিযোগিতায় হারতে পারি,' উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেরিতে হলেও বাংলাদেশে ই-বাইকের ব্যবহার শুরু হয়েছে এবং দেশের শহরাঞ্চলে ই-বাইক জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের অনুমান অনুযায়ী দেশ ১০ হাজার ইউনিট ই-বাইকের চাহিদা রয়েছে।

দেশের বাজারে ই-বাইক চালু করার বিষয়ে তিনি বলেন, 'এ ব্যবসায় প্রবেশের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে উচ্চমানের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেওয়া। আশা করি গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাব।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন দেশে চীনের তৈরি ব্যাটারি অ্যাসেম্বল করা হচ্ছে। তবে খুব শীঘ্রই আমরা নিজস্ব ব্যাটারি উৎপাদনে যাব।

বাইকটির ফিচার সম্পর্কে চিফ অপারেটিং অফিসার মাহমুদুর রহমান বলেন, 'দুরন্ত ই-বাইকের প্রধান বৈশিষ্ট্য হলো এটি ৩৬ ভোল্টের লিথিয়াম ব্যাটারিতে চলে। এ ব্যাটারিও আমাদের কারখানায় উৎপাদিত হচ্ছে।'

তিনি জানান, ই-বাইকটি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চলতে পারে। একবার চার্জ দিলে অনায়াসে ৪৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। বাইকটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪–৫ ঘণ্টা সময় লাগবে। এতে বিদ্যুৎ খরচ হবে এক ইউনিটের মতো।

মাহমুদুর রহমান আরও বলেন, দুরন্ত ই-বাইক কিনলে বৈদ্যুতিক যন্ত্রাংশের জন্য ছয় মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে। এছাড়া একজন গ্রাহক প্রথম ছয় মাসে চারটি ফ্রি সার্ভিসিং সুবিধা পাবেন।

প্রাথমিকভাবে দুরন্ত ই-রাইডার ১০১ ও দুরন্ত ই-রাইডার ২০১ মডেল দুটি বাজারে পাওয়া যাবে। পরীক্ষামূলক অবস্থায় থাকা আরও দুটি মডেল শীঘ্রই চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

দুরন্ত ই-রাইডার ১০১ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৪২ হাজার টাকা এবং দুরন্ত ই-রাইডার ২০১ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৫৫ হাজার টাকা ধরা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ই-বাইক / আরএফএল / বৈদ্যুতিক বাইক / ইলেক্ট্রনিক বাইক / জার্মানি / ইউরোপে রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন
  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • ফেল্ডহাইম: যেখানে সবাই তেলের দাম বৃদ্ধির দুর্ভাবনামুক্ত
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net