Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বাইরের দেশগুলোর অংশগ্রহণ কম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2024, 09:55 am
Last modified: 21 January, 2024, 12:12 pm

Related News

  • প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা
  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি

আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বাইরের দেশগুলোর অংশগ্রহণ কম

ক্রেতা–দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
টিবিএস রিপোর্ট
21 January, 2024, 09:55 am
Last modified: 21 January, 2024, 12:12 pm
ফাইল ছবি: টিবিএস

বাইরের মাত্র ছয়টি দেশ নিয়েই আজ রবিবার শুরু হচ্ছে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন।

মেলায় তুরস্ক, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকং ও ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ‍জানান, মাসব্যাপী এ মেলায় ১৬-১৮টি বিদেশি প্যাভিলিয়নসহ মোট ৩৫১টি স্টল থাকবে।

গত বছর মেলায় অংশ নিয়েছিল ১০টি দেশ। দেশগুলো হলো- ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও নেপাল।

বাইরের দেশগুলোর অংশগ্রহণ কমতে থাকায় মেলার জৌলুস হারাচ্ছে বলে মনে করেন ক্রেতা, দর্শনার্থী ও উদ্যোক্তারা। তারা বলছেন, মূলত উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সহজ সুযোগ করে দিতে এবং দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে মেলবন্ধন গড়ে দিতে এ মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।

বাইরের দেশগুলোর অংশগ্রহণ কমার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মাসব্যাপী মেলায় অনেকে আসতে চান না। তবে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে পরিচিত করাটাই অন্যতম লক্ষ্য।

মেলায় বিদেশিদের আনতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশের মিশনে কমার্শিয়াল কাউন্সিলর রয়েছে। তাদের এবার আমরা মেলায় নিয়ে আসব এবং পণ্যের ব্র্যান্ডিং করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান বলেন, মেলায় ৩৫১টি স্টল থাকবে। ১৬ থেকে ১৮ টি বিদেশি প্যাভিলিয়ন থাকবে।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, ১৯৯৫ সাল থেকে ১৭ বার এ মেলা অনুষ্ঠিত হয়েছে। এটি একটি বার্ষিক উৎসবে পরিণত হয়েছে।

তিনি বলেন, আমরা মেলার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছি। মেলায় স্থায়ী ভেন্যুর পেছনে নতুন করে ভবন তৈরি হবে। সেখানে মেলায় যারা অংশ নেবে তাদের মালপত্র রাখার জায়গা থাকবে । ডরমিটরি সুবিধা থাকবে। প্রায় ২০০ সিট থাকবে।

এবার বাড়ছে প্রবেশমূল্য

গত বছরের তুলনায় এ বছর মেলায় প্রবেশমূল্যও বেড়েছে। এ বছর সাধারণ দর্শনার্থীদের জন্য ৫০ টাকা ও ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে। গত বছর যা ছিল যথাক্রমে ৪০ ও ২০ টাকা।

ক্রেতা–দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় যাতায়াতের সুবিধার জন্য মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা থাকবে। এছাড়া কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাসের ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা থাকবে বলে।

Related Topics

টপ নিউজ

মেলা / বাণিজ্য / বাণিজ্য মেলা / উদ্বোধন / প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা
  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net