Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2024, 08:25 pm
Last modified: 11 January, 2024, 10:23 pm

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন
  • উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

গত পাঁচ বছর আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
টিবিএস রিপোর্ট
11 January, 2024, 08:25 pm
Last modified: 11 January, 2024, 10:23 pm
আবুল হাসান মাহমুদ আলী। ছবি: সংগৃহীত

পঞ্চম মেয়াদে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শেখ হাসিনার নবগঠিত মন্ত্রিসভার অর্থমন্ত্রী হয়েছেন আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে ৭৬ বয়সি প্রধানমন্ত্রী ও তার নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রীসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

গত পাঁচ বছর আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ২০০৮ সালে দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত আবুল হাসান মাহমুদ আলী ২০১৪–২০১৮ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সরকারের হয়ে বিভিন্ন দেশের কুটনৈতিক মিশনেও তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

১৯৪৩ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (১৯৬২) ও স্নাতকোত্তর (১৯৬৩) পর্যায়ে পড়াশোনা করেন তিনি।

এরপর ১৯৬৪ সাল থেকে '৬৬ পর্যন্ত একই বিশ্বিবদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ান তিনি। তারপর ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিস (পিএফএস)-এ যোগ দেন।

দীর্ঘ কর্মজীবনে নানা সরকারি পদে দায়িত্ব পালন করেছেন মাহমুদ আলী। ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তরে কাজের পাশাপাশি বিদেশের বিভিন্ন মিশনেও দায়িত্ব পালন করেন এ কূটনীতিক। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, নয়াদিল্লি, বেইজিংয়ের মতো বড় শহর।

আবুল হাসান মাহমুদ আলী ভুটান (১৯৮৬–১৯৯০) ও জার্মানিতে (১৯৯২–১৯৯৫) বাংলাদেশের রাষ্ট্রদূতের পাশাপাশি যুক্তরাজ্যে (১৯৯৬–২০০১) হাইকমিশনারও ছিলেন।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে ভারতের সঙ্গে তিন বিঘা করিডোর ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টের (১৯৯২) আলোচনা ও স্বাক্ষর করেছিলেন তিনি।

অর্থমন্ত্রী মাহমুদ আলী একজন বীর মুক্তিযোদ্ধাও। ১৯৭১ সালে কূটনৈতিক মঞ্চে তার ভূমিকা ছিল অপরিসীম। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেন তিনি। ১৯৭১ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের প্রতিনিধি নির্বাচিত হন তিনি।

২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন আবুল হাসান মাহমুদ আলী। আওয়ামী লীগের বিভিন্ন অভ্যন্তরীণ ও সরকারসংশ্লিষ্ট কমিটিতে দায়িত্ব পালন করেন তিনি।

ব্যক্তিজীবনে বই পড়তে পছন্দ করেন এ রাজনীতিবিদ, উপভোগ করেন সংগীতও। টেনিসের প্রতিও তার দুর্বলতা রয়েছে।

Related Topics

টপ নিউজ

আবুল হাসান মাহমুদ আলী / অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী / অর্থমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন
  • উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net