Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
২০২৩ সালে জ্বালানি তেল আমদানি কমেছে ২০ শতাংশ

বাংলাদেশ

রিয়াদ হোসেন
05 January, 2024, 02:25 pm
Last modified: 05 January, 2024, 02:26 pm

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • জ্বালানি সরবরাহে উন্নতি হলেও পাম্পে লম্বা লাইন কমানোর মতো বাড়েনি
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

২০২৩ সালে জ্বালানি তেল আমদানি কমেছে ২০ শতাংশ

তবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে আমদানি কমার পরও অর্থ সাশ্রয় হয়নি
রিয়াদ হোসেন
05 January, 2024, 02:25 pm
Last modified: 05 January, 2024, 02:26 pm

আমদানি ব্যয় প্রায় অপরিবর্তিত থাকলেও ২০২৩ সালে বাংলাদেশের জ্বালানি তেল আমদানির পরিমাণ কমেছে প্রায় ২০ শতাংশ। 

চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য অনুসারে, ২০২২ সালে ১.০৪ কোটি টন জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশ খরচ করেছে ৪৭ হাজার ৭৮৯ কোটি টাকা। কিন্তু ২০২৩ সালে ৮২.৬৬ লাখ টন জ্বালানি তেল আমদানিতে খরচ হয়েছে ৪৭ হাজার ২৬১ কোটি টাকা। অর্থাৎ ২০২২ সালের সমপরিমাণ আমদানি ব্যয়ে ২০ শতাংশ কম জ্বালানি তেল আমদানি হয়েছে ২০২৩ সালে। 

আমদানি ব্যাপকভাবে কমে গেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার কারণে খরচ বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয় কমেনি।

আমদানি করা জ্বালানির মধ্যে রয়েছে হাই স্পিড ডিজেল তেল, ফার্নেস তেল, পেট্রোলিয়াম তেল এবং বিটুমিন খনিজ ও অপরিশোধিত তেল থেকে প্রাপ্ত তেল।

আমদানিকৃত জ্বালানি তেল বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন, সার উৎপাদন, পরিবহন এবং কৃষিসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়েনি, কিছু ক্ষেত্রে বরং কমেছে। তবে এ সময় ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ২০ শতাংশের বেশি, যার আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার কৃচ্ছ্রতা পদক্ষেপ অবলম্বন করে, যার অংশ হিসেবে অন্যান্য পণ্যের মতো জ্বালানি আমদানি কমে যায়। এর ফলে লোডশেডিংয়ের কারণে দেশের শিল্প খাতের পাশাপাাশি বাসাবাড়ির গ্রাহকদেরও ভুগতে হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক অনুপম বড়ুয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ব্যবহার কমে যাওয়া ও টাকার অবমূল্যায়নসহ বেশ কয়েকটি কারণে জ্বালানি তেল আমদানি কমেছে।

তিনি বলেন, 'কনজাম্পশন কমে যাওয়ায় আমাদের আমদানি [বিপিসির মাধ্যমে] ১০ শতাংশের মতো কমেছে। ডলার সংকটও একটি ইস্যু। তবে এটি বড় কারণ নয়। কেননা কম আমদানির কারণে তো কোনোকিছু বন্ধ নেই।' 

পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর টিবিএসকে বলেন, 'টাকার অবমূল্যায়ন হওয়ায় আমদানি খরচ বেড়েছিল। কিন্তু পর্যাপ্ত ডলারের অভাবে জ্বালানি তেল আমদানি কমেছে, যার জন্য শিল্প ও মানুষকে ভুগতে হয়েছিল।' 

রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েনি

কাস্টমস কর্মকর্তারা জানান, একই সময়ে ২০ শতাংশ আমদানি কমলেও বর্ধিত মূল্যের কারণে তা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলেনি। বরং আগের বছরের তুলনায় ৫০ কোটি টাকা বেশি আয়কর আদায় হয়েছে, যার পরিমাণ ১২ হাজার কোটি টাকার বেশি। 

দেশের আমদানিকৃত জ্বালানি তেলের প্রায় পুরোটাই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আসে, যার অ্যাসেসমেন্ট করা এবং রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। 

চট্টগ্রাম কাস্টমস হাউজসের ডেপুটি কমিশনার মো. বদরুজ্জামান মুনশি টিবিএসকে বলেন, 'আমদানি কমলেও বর্ধিত মূল্যের কারণে রাজস্ব আদায় কমেনি, বরং কিছুটা বেড়েছে। এছাড়া ট্যারিফ ভ্যালুর পরিবর্তে ইনভয়েস ভ্যালুতে বর্ধিত দরের বিষয়টিকে বিবেচনায় নেওয়াও এ খাত থেকে রাজস্ব আদায় বাড়ার কারণ।'

Related Topics

অর্থনীতি

জ্বালানি আমদানি / জ্বালানি তেল / জ্বালানি তেল আমদানি / আমদানি ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • জ্বালানি সরবরাহে উন্নতি হলেও পাম্পে লম্বা লাইন কমানোর মতো বাড়েনি
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net