Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নির্বাচনের আগে-পরে ৩ দিন ‘জোরালো আন্দোলনের’ পরিকল্পনা বিএনপি-জামায়াতের

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
31 December, 2023, 09:55 am
Last modified: 31 December, 2023, 02:04 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

নির্বাচনের আগে-পরে ৩ দিন ‘জোরালো আন্দোলনের’ পরিকল্পনা বিএনপি-জামায়াতের

জয়নাল আবেদীন শিশির
31 December, 2023, 09:55 am
Last modified: 31 December, 2023, 02:04 pm

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে এবং আসন্ন নির্বাচন ঠেকাতে আগামী ৩ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত 'জোরালো আন্দোলনের' পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত। 

দুই দলের সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও পরের দিন ঢাকায় সর্বোচ্চ জোরালো আন্দোলনের প্রস্তুতি চলছে।

এছাড়া ৩ থেকে ১০ জানুয়ারির মধ্যে অন্য দিনগুলোতেও হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা দ্য বিজনেস স্টাডার্ডকে জানান, মাঠের আন্দোলন ও কূটনৈতিক সমর্থন আদায়—উভয়কেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের আন্দোলনে। 

তারা জানান, এবার আন্দোলনের প্রথম লক্ষ্য হলো নির্বাচন প্রতিহত করে সরকার পতন করা। এতে কোনোমতে সফল হতে না পারলে প্রচেষ্টা থাকবে যেকোনো মূল্যে ভোটকেন্দ্র 'ভোটারশূন্য' রাখা। 

এছাড়া নির্বাচন হয়ে গেলেও সরকার পতনে আন্দোলন চালিয়ে যাওয়া এবং দেশি-বিদেশি সমর্থন আদায় করে সরকারকে পদত্যাগে বাধ্য করাও এবারের আন্দোলনের মূল লক্ষ্য।

ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীদের ঢাকায় আসার প্রাথমিক নির্দেশ দিয়েছে দল দুটি। 

এছাড়াও নির্বাচন প্রতিহত করার জন্য সারা দেশে বিএনপি-জামায়াতের আসনভিত্তিক ৩০০টি কমিটি করা হয়েছে। ঢাকা মহানগরের বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের দফায় দফায় মিটিং হচ্ছে চলমান এ আন্দোলনের ফসল ঘরে তুলতে।  

বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি বাড়ল

সারা দেশে ভোট বর্জনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলো। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেয় দলগুলো।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। 

রিজভী বলেন, সরকারের পদত্যাগের একদফার আন্দোলন ত্বরান্বিত হচ্ছে। তিনি বলেন, 'প্রত্যেক জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেতে-খামারে, বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ২০১৩-১৪-১৫ সালে যেভাবে ষড়যন্ত্র করেছে, সেটাই আবারও করছে। পুলিশ হয়রানি করছে, গ্রেপ্তার ও মামলা দিচ্ছে।'

Related Topics

টপ নিউজ

রাজনীতি / বিএনপি / জামায়াত / নির্বাচন / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net