Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
মার্চে চট্টগ্রাম–জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করছে সৌদিয়া এয়ারলাইনস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 December, 2023, 09:25 am
Last modified: 31 December, 2023, 09:28 am

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

মার্চে চট্টগ্রাম–জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করছে সৌদিয়া এয়ারলাইনস

টিবিএস রিপোর্ট
31 December, 2023, 09:25 am
Last modified: 31 December, 2023, 09:28 am

সংগৃহীত প্রতীকী ছবি

নতুন বছরে চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইনস। আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম-জেদ্দা রুটে বিলাসবহুল এই বিমান সংস্থার ফ্লাইট চালু হবে। 

প্রাথমিকভাবে সংস্থাটি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে; পরে ফ্লাইটসংখ্যা বাড়বে। 

এতদিন এই রুটে শুধুমাত্র বাংলাদেশ বিমানের ফ্লাইট সপ্তাহে তিনদিন চলাচল করতো। আর একটি চলাচল করত চট্টগ্রাম-মদিনা রুটে। 

সৌদিয়া এয়ার লাইন্সের তথ্যমতে, সবগুলো ফ্লাইট চলবে বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৪৭ উড়োজাহাজ দিয়ে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, 'আগামী মার্চে সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সৌদির একটি টিম চট্টগ্রাম বিমানবন্দর ঘুরে গেছে। সব ঠিক থাকলে আগামী মার্চে ফ্লাইট শুরু হবে।' 

সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট চালু হলে এই অঞ্চলের যাত্রীরা খুব সহজেই চট্টগ্রাম থেকে সৌদি আরব যেতে পারবেন বলে জানান তিনি। 

চট্টগ্রামভিত্তিক ট্রাভেল এজেন্ট এম এইচ হজ গ্রুপের স্বত্বাধিকারী মঈনুদ্দিন হাসান বলেন, 'চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের যেকোনো রুটে ফ্লাইট পরিচালনা ব্যবসা সফল হবে নিশ্চিত বলা যায়। সৌদিয়া এয়ারলাইনসও ব্যতিক্রম হবে না। এই রুটে প্রচুর যাত্রীর চাপ আছে, যার সুফল বাংলাদেশ বিমান ও ইউএস বাংলা এয়ারও নিচ্ছে।' 

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) চট্টগ্রামের চেয়ারপারসন শাহ আলম বলেন, চট্টগ্রাম থেকে সৌদিয়া এয়ারলাইনস ফ্লাইট পরিচালনার দুটি সুফল পাবেন যাত্রীরা। একটি হচ্ছে, বিলাসবহুল বিমান সংস্থায় চড়ে হজের সুযোগ। দ্বিতীয়টি হচ্ছে, ইউরোপ-আমেরিকার অনেক যাত্রী চট্টগ্রাম থেকে যায়। যাত্রাবিরতিতে সৌদি আরবে ওমরাহ করেই তারা গন্তব্যে যেতে পারবেন।

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই ফ্লাইট পরিচালনা করছিল সৌদিয়া এয়ারলাইনস। ।

চট্টগ্রাম বিমান বন্দরের তথ্যমতে, চট্টগ্রাম থেকে এখন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিদেশি বিমান সংস্থা ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া, ওমান এয়ার, জাজিরা এয়ারওয়েজ, সালাম এয়ার ও স্পাইস জেট।

Related Topics

টপ নিউজ

সৌদিয়া এয়ারলাইনস / চট্টগ্রাম-জেদ্দা / ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net