Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
হিরো আলমের ওপর হামলা, নৌকার সমর্থকদের বিরুদ্ধে মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
23 December, 2023, 09:20 pm
Last modified: 23 December, 2023, 09:29 pm

Related News

  • ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৩, আহত ২০০
  • শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যের নেতৃত্বে চলা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আটক ৪১ জেলে
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা

হিরো আলমের ওপর হামলা, নৌকার সমর্থকদের বিরুদ্ধে মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ

আজ সন্ধ্যায় কর্মী-সমর্থকদের নিয়ে মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে যান হিরো আলম। সেখানে প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার কয়েকজন সমর্থক তাদের বাধা দেয় বলে অভিযোগ উঠেছে।
উত্তরাঞ্চল প্রধান
23 December, 2023, 09:20 pm
Last modified: 23 December, 2023, 09:29 pm
হিরো আলম। ফাইল ছবি/সংগৃহীত

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নৌকার সমর্থকদের হাতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একইসাথে হামলাকারীরা তার মোবাইল ফোনটিও নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হিরো আলম জানান, আজ সন্ধ্যায় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে যান। কিন্তু প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার কয়েকজন সমর্থক এসে তাদের বাধা দেয়।

তিনি বলেন, ''ওরা পাঁচজন এসেছিল। এসেই বলে- 'মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না।' ঘটনাটি ভিডিও করতে দেখলে তারা আমার ফোনটিও কেড়ে নেয়। তখন আমাদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।''

এ ঘটনায় সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের এই প্রার্থী।

এদিকে খবর পেয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন ঘটনাস্থলে যান। তিনি বলেন, `একটু ঝামেলা হয়েছে। তবে প্রার্থী হিরো আলম যেভাবে বলেছেন তেমন কিছুই পাইনি। তার মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়নি।'

 

Related Topics

টপ নিউজ

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন / প্রচারণা / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৩, আহত ২০০
  • শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যের নেতৃত্বে চলা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আটক ৪১ জেলে
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net