Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
শিল্পে ব্যবহারের জন্য সিলিন্ডারভর্তি ভোলার গ্যাস ঢাকা এলো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 December, 2023, 05:25 pm
Last modified: 21 December, 2023, 05:51 pm

Related News

  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • মধ্যপ্রাচ্য সংকটে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াবে বাংলাদেশ
  • এলপিজি আমদানি ৪৪ শতাংশ বাড়লেও খুচরা বাজারে স্বস্তি নেই
  • সরকারের বেঁধে দেওয়া মূল্যে কেন মেলে না এলপিজি সিলিন্ডার?   
  • গ্যাসহীন শহরে মাটির চুলা: সংকটের ভেতরে জন্ম নেওয়া নতুন পেশা

শিল্পে ব্যবহারের জন্য সিলিন্ডারভর্তি ভোলার গ্যাস ঢাকা এলো

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভবিষ্যতে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে পৌঁছে দেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
21 December, 2023, 05:25 pm
Last modified: 21 December, 2023, 05:51 pm
ভোলার একটি গ্যাসক্ষেত্র। ফাইল ছবি: ইউএনবি

কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) হিসেবে সিলিন্ডারে ভরে ভোলার প্রাকৃতিক গ্যাস দেশের শিল্পকারখানাগুলোতে পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ গ্যাস সরবরাহ শুরু হলো। গাজীপুরের একটি পোশাক কারখানায় গেছে গ্যাসের প্রথম সরবরাহ।

এদিন রাজধানীর একটি হোটেলে সিলিন্ডারভিত্তিক এ গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, ভবিষ্যতে এ গ্যাস পাইপলাইনের মাধ্যমে ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে পৌঁছে দেওয়া হবে।

প্রতিটি সিলিন্ডারে গ্যাস থাকবে সাড়ে তিন হাজার ঘনমিটার। বিশেষ ট্রাকে করে এ গ্যাস পরিবহন করা হচ্ছে। এ সিএনজির প্রতি ঘনমিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা ৬০ পয়সা। যদিও পাইপলাইন থেকে শিল্প কারখানাগুলো এখন সরাসরি গ্যাস পাচ্ছে ৩০ টাকায়।

নসরুল হামিদ বলেন, 'বাংলাদেশে প্রথমবার এভাবে গ্যাস পরিবহন করা হলেও বিশ্বের বহুদেশেই এর প্রচলন রয়েছে। এটি পাইপলাইনের চেয়ে অনেক সাশ্রয়ী। পাইপলাইনের চেয়ে কম খরচে এবং দ্রুত এভাবে গ্যাস সরবরাহ করা যায়।'

প্রতিমন্ত্রী জানান, ভোলার গ্যাস ব্যবহার নিয়ে ইতোমধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা তৈরি করা হয়েছে। 'স্বল্পমেয়াদি শেষ হয়ে গেলে আমরা দীর্ঘমেয়াদের দিকে যাব,' বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, 'ভবিষ্যতে ভোলা থেকে বরিশালে একটি গ্যাস পাইপলাইন তৈরি করা হবে। সেখান থেকে খুলনায় একটি ট্রান্সমিশন লাইন যাবে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিম এবং পূর্বাঞ্চল এ গ্যাসের আওতায় আসবে।'

'উত্তরাঞ্চলেও গ্যাস সরবরাহের চিন্তা আছে। রংপুর পর্যন্ত ইতোমধ্যে গ্যাস পাইপলাইন চলে গেছে,' বলেন প্রতিমন্ত্রী।

ভোলার গ্যাস সেখানে স্থানীয় পর্যায়ে আবাসিক গ্রাহকদের নিকট সরবরাহ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান নসরুল হামিদ।

অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম বলেন, 'ভোলা থেকে দিনে এখন ৫০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। ধাপে ধাপে তা আরও বাড়ানো হবে।'

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, 'চাহিদা মেটাতে নানা উপায়ে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। নতুন নতুন কূপ খনন করে গ্যাসের উৎপাদন বাড়ানো হচ্ছে। এলএনজি আমদানি বাড়ানো হচ্ছে। এ ছাড়া পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে গ্যাস আনার চিন্তা করা হচ্ছে।'

ভোলা থেকে গ্যাস সরবরাহের কাজটি করছে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকো। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী বলেন, 'পরীক্ষামূলকভাবে আগে থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্ষাকাল, বৈরী প্রকৃতিসহ নানা কারণে সরবরাহ শুরু করতে একটু দেরি হয়েছে।'

এর আগে বুধবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় মালিকানাধীন সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড জানায়, আজ (২১ ডিসেম্বর) থেকে ভোলার তিনটি ফিল্ডের গ্যাস রাজধানীর আশপাশের গ্যাস সংকটে থাকা শিল্পাঞ্চলে পাঠানো হবে।

বেসরকারি কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এ গ্যাস সরবরাহ করবে বলে বুধবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রতিবেদনে জানানো হয়।

সুন্দরবন গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. সালাহউদ্দিন জানান, ইন্ট্রাকো প্রাথমিকভাবে কারখানাগুলোতে — বিশেষ করে গাজীপুর এবং এর আশেপাশের এলাকায় যেখানে পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকে — প্রতিদিন প্রায় পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে।

ইন্ট্রাকো'র ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী বলেন, 'আমরা ইতোমধ্যেই সফল পরীক্ষা সম্পন্ন করেছি। বৃহস্পতিবার থেকে [গ্যাস সরবরাহের] আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে।'

ইন্ট্রাকো গ্যাস খুচরা বিক্রির জন্য প্রতি ইউনিট পাবে ৩০ টাকা ৫ পয়সা।

Related Topics

টপ নিউজ

ভোলা গ্যাসক্ষেত্র / গ্যাস সিলিন্ডার / গ্যাস / শিল্প কারখানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • মধ্যপ্রাচ্য সংকটে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াবে বাংলাদেশ
  • এলপিজি আমদানি ৪৪ শতাংশ বাড়লেও খুচরা বাজারে স্বস্তি নেই
  • সরকারের বেঁধে দেওয়া মূল্যে কেন মেলে না এলপিজি সিলিন্ডার?   
  • গ্যাসহীন শহরে মাটির চুলা: সংকটের ভেতরে জন্ম নেওয়া নতুন পেশা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net