Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
আচরণবিধি লঙ্ঘন: মাহিকে কঠোরভাবে সতর্ক করলেন আদালত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 December, 2023, 08:50 pm
Last modified: 17 December, 2023, 08:54 pm

Related News

  • ‘লিফট শুধু আমাদের জন্যই নষ্ট থাকে’: ৬তলায় সিঁড়ি দিয়ে ওঠানোয় বিচারকের কাছে পলকের ক্ষোভ, পরে নামানো হয় লিফটে
  • বকেয়া বেতন নিয়ে সাংবাদিককে চাকরিচ্যুতি: ইটিভির ৬ কর্মকর্তাকে শোকজ
  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে
  • এই রাষ্ট্রের মিসম্যানেজমেন্ট আর চলতে পারে না: আদালত চত্বরে আখতারুজ্জামান

আচরণবিধি লঙ্ঘন: মাহিকে কঠোরভাবে সতর্ক করলেন আদালত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মাহি কয়েকটি গ্রামে প্রচার-প্রচারণা চালান। এ ঘটনায় গত শুক্রবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
17 December, 2023, 08:50 pm
Last modified: 17 December, 2023, 08:54 pm
মাহিয়া মাহি। ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কঠোরভাবে সতর্ক করেছেন আদালত। আজ রবিবার (১৭ ডিসেম্বর) এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদের আদালত তাকে সতর্ক করেন।

আদালতের পেশকার মো. সাহাবুদ্দিন বলেন, 'মাহিয়া মাহি ভুল স্বীকার করে আদালতে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আচরণবিধি মেনে চলতে কঠোরভাবে সতর্ক করেছেন।'

শুনানি শেষে মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, 'কারো কাছে ভোট না চাইলেও প্রতীক বরাদ্দের আগে আমি ভোটারদের সঙ্গে দেখা করতে গিয়েছি, দোয়া চেয়েছি। এটাও একটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। আমি আদালতকে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি। তারা আমাকে কঠোরভাবে সর্তক করেছেন।'

মাহিয়া মাহি আরও বলেন, এই আসনের বর্তমান এমপিকেও শোকজ করা হয়েছিল। তারা (নির্বাচনী অনুসন্ধান কমিটি) আসলে সবার জন্যই সমান।

নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, 'নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আগামী নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, শেষ পর্যন্ত লড়ব।'

এর আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মাহি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রচার-প্রচারণা চালান। এ ঘটনায় গত শুক্রবার আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন। আজ শুনানিতে মাহির তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত। 

Related Topics

টপ নিউজ

নির্বাচন / সংসদ নির্বাচন / আচরণবিধি / আচরণবিধি লঙ্ঘন / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ‘লিফট শুধু আমাদের জন্যই নষ্ট থাকে’: ৬তলায় সিঁড়ি দিয়ে ওঠানোয় বিচারকের কাছে পলকের ক্ষোভ, পরে নামানো হয় লিফটে
  • বকেয়া বেতন নিয়ে সাংবাদিককে চাকরিচ্যুতি: ইটিভির ৬ কর্মকর্তাকে শোকজ
  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে
  • এই রাষ্ট্রের মিসম্যানেজমেন্ট আর চলতে পারে না: আদালত চত্বরে আখতারুজ্জামান

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net