Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
সাবেক মেয়র সাদিকের বিদেশে থাকা সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2023, 09:50 pm
Last modified: 11 December, 2023, 10:00 pm

Related News

  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর
  • কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ

সাবেক মেয়র সাদিকের বিদেশে থাকা সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাদিক। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 
টিবিএস রিপোর্ট
11 December, 2023, 09:50 pm
Last modified: 11 December, 2023, 10:00 pm
সাদিক আব্দুল্লাহ। ফাইল ছবি: টিবিএস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং তাঁর স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সম্পদের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসির সূত্র জানায়, সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন-শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাদিক। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল-১ আসনের প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ'র ছেলে সাদিক আব্দুল্লাহ। তিনি ২০১৮ সালে মেয়র নির্বাচিতও হন। তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাঁকে এ বছরের সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাঁর চাচা আবুল খায়ের আব্দুল্লাহ দলীয় মনোনয়ন পান ও মেয়র নির্বাচিত হন।  

বরিশাল-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। 

এই আসনে নির্বাচন করতে সাদিক আব্দুল্লাহ তাঁর মনোনয়নপত্রের সাথে হলফনামা জমা দিয়েছেন। গত ৬ ডিসেম্বর সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। তাঁর অভিযোগ, সাদিক যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব ও বিদেশে থাকা সম্পদের তথ্য গোপন করেছেন। 

নির্বাচন কমিশন গত ১০ ডিসেম্বর আপিল শুনানিকালে এ প্রার্থীর ও তার স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে অবস্থিত সম্পদ সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় সংগ্রহের নির্দেশনা দিয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তথ্য দিতে বলেছে নির্বাচন কমিশন। 

তথ্যপ্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বরে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

Related Topics

টপ নিউজ

সাদিক আবদুল্লাহ / বৈদেশিক সম্পদ / দ্বৈত নাগরিকত্ব / নির্বাচন কমিশন / পররাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর
  • কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net