Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
এবার মিঠা পানির কুমির প্রকৃতিতে ফেরানোর চেষ্টা

বাংলাদেশ

আওয়াল শেখ
20 November, 2023, 03:40 pm
Last modified: 20 November, 2023, 03:46 pm

Related News

  • নারায়ণগঞ্জের বন্দরে চারদিনেও খোঁজ মেলেনি লোকালয়ে আসা কুমিরের, বাড়ছে আতঙ্ক
  • হামাস সদস্যদের বন্দি রাখা কারা-উইংয়ের চারপাশে কুমিরের জন্য পরিখা খনন করছে ইসরায়েল
  • ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল, সংশোধন করল আইন
  • খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে

এবার মিঠা পানির কুমির প্রকৃতিতে ফেরানোর চেষ্টা

সারা পৃথিবীতে মোট ২৬ প্রজাতির কুমির রয়েছে, তার মধ্যে বাংলাদেশে ৩টি প্রজাতির কুমির প্রকৃতিতে পাওয়া যেত।
আওয়াল শেখ
20 November, 2023, 03:40 pm
Last modified: 20 November, 2023, 03:46 pm
বন বিভাগের উদ্ধার করা মিঠা পানির কুমির করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নেওয়া হয়েছে/ ছবি: বন বিভাগ

সুন্দরবনের লবণাক্ত পানির কুমিরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়াতে সক্ষম হয়েছে বন বিভাগ। এবার দেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া মিঠা পানির কুমির প্রকৃতিতে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে তিনটি মিঠা পানির কুমির উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। ওই কুমিরগুলোকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে পাঠানো হয়েছে।

যদিও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার (আইইউসিএন) ২০০০ সালে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিল মিঠা পানির কুমির বাংলাদেশ থেকে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে।

বন বিভাগ জানায়, গত ১৭ অক্টোবর ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভুবেনশ্বর নদ থেকে ৯০ কেজি ওজনের একটি পুরুষ কুমির উদ্ধার করা হয়।

পরে ২১ অক্টোবর পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের একটি জলাশয় থেকে ৮০ কেজি ওজনের একটি স্ত্রী কুমির উদ্ধার করা হয়।

একই মাসের ২৮ তারিখে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রাম দাসপাড়ার বিল থেকে আরেকটি ৮০ কেজি ওজনের স্ত্রী কুমির উদ্ধার করা হয়, যা গত ৮ অক্টোবরে করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২১ সালেও প্রকৃতি থেকে কয়েকটি মিঠা পানির কুমির উদ্ধার করেছিল বন বিভাগ। তবে সেগুলোকে গাজীপুরের সাফারি পার্কে রাখা হয়েছিল।

ছবি: বন বিভাগ

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ মো. মোফিজুর রহমান চৌধুরী বলেন, "আগে উদ্ধার করা কুমিরগুলো সাফারি পার্কে রাখা হয়েছিল। তবে সেখান থেকে বাচ্চা উৎপাদনে তেমন অগ্রগতি হয়নি। তাই এবার আমরা কুমিরগুলোকে করমজলে রেখেছি।"

"সাফারি পার্কে অনেক প্রজাতীর প্রাণী থাকে, শুধু কুমির নিয়ে ব্যাপক পরিচর্যা হয় না। আর করমজল হচ্ছে দেশের একামাত্র কুমির প্রজনন কেন্দ্র। সেখান থেকে আগে লবণাক্ত পানির কুমিরের বাচ্চা উৎপাদনে বেশ সফলতা পাওয়া গেছে," বলেন তিনি।

সারা পৃথিবীতে মোট ২৬ প্রজাতির কুমির রয়েছে, তার মধ্যে বাংলাদেশে ৩টি প্রজাতির কুমির প্রকৃতিতে পাওয়া যেত। যেগুলো হল, লবণাক্ত পানির কুমির, মিঠা পানির কুমির ও ঘড়িয়াল। তবে আইইউসিএন ইতোমধ্যে মিঠা পানির কুমির ও ঘড়িয়ালকে বাংলাদেশ থেকে বিলুপ্ত ও লবণাক্ত পানির কুমিরকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করেছে।

করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, "যে দুই প্রজাতির কুমির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, সেগুলিও মাঝেমধ্যে দেশের বিভিন্ন নদী ও জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।"

তিনি বলেন, "বর্তমানে করমজলে যে তিনটি মিঠা পানির কুমির পাঠানো হয়েছে, তাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। এখানে তাদের নিবিড় পরিচর্যা করা হবে। এখানে বাচ্চা উৎপাদন করতে পারলে আমরা আবারও হারিয়ে যাওয়া কুমির নদীতে ফিরিয়ে দিতে পারবো।"
 
আজাদ কবির বলেন, ইতোপূর্বে সুন্দরবনে লবণাক্ত পানির কুমিরের সংখ্যা অনেক কমে গিয়েছিল। তবে করমজলে কৃত্রিম প্রক্রিয়ায় ডিম থেকে বাচ্চা ফুটিয়ে নদীতে অবমুক্ত করা হয়েছে।

বিভিন্ন বন্যপ্রাণির প্রজনন, সংরক্ষণ ও বংশ বিস্তারের উদ্দেশ্যে করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের যাত্রা শুরু হয় ২০০০ সালে। সেখানে ২০০৫ সালে লবণাক্ত পানির কুমির প্রথম ডিম দেয়। এখন পর্যন্ত করমজলে বিভিন্ন সময় ৩ শতাধিক লবণাক্ত পানির কুমির ছানার জন্ম হয়েছে। যারমধ্যে ১০০টি এখনো খাঁচায় আছে। বাকি ২০০টি মত কুমিরের ছানা সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অবমুক্ত করা হয়েছে।

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, "বিলুপ্ত হয়ে যাওয়া কুমির নদীতে ফিরিয়ে আনতে বন বিভাগ কাজ করছে। ইতোমধ্যে আমরা উল্লেখযোগ্য পরিমাণে লবণাক্ত পানির কুমির সুন্দরবনে অবমুক্ত করতে পেরেছি। এক্ষেত্রে করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র সফলতা অনেক বেশি। ওই কেন্দ্রটিকে আরও আধুনিকরণ করা হবে।"

 

Related Topics

টপ নিউজ

কুমির / কুমির খামার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • নারায়ণগঞ্জের বন্দরে চারদিনেও খোঁজ মেলেনি লোকালয়ে আসা কুমিরের, বাড়ছে আতঙ্ক
  • হামাস সদস্যদের বন্দি রাখা কারা-উইংয়ের চারপাশে কুমিরের জন্য পরিখা খনন করছে ইসরায়েল
  • ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল, সংশোধন করল আইন
  • খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net