Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ঘূর্ণিঝড় মিধিলি: বৃষ্টিতে নষ্ট হয়েছে কোটি টাকার মাছ

বাংলাদেশ

ইউএনবি
18 November, 2023, 01:40 pm
Last modified: 18 November, 2023, 05:13 pm

Related News

  • মিধিলির কবলে পড়া দুই ট্রলারের ৩৯ জেলে এখনো নিখোঁজ
  • মিধিলির আঘাতে ৩২ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন ঝালকাঠি, ভেঙেছে বেড়িবাঁধ
  • ২৪ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে শুরু পণ্য খালাস কার্যক্রম
  • মিধিলির তাণ্ডবে ভোলায় সাড়ে তিনশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
  • ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে পৃথক ঘটনায় গাছ, ডাল পড়ে নিহত ২ 

ঘূর্ণিঝড় মিধিলি: বৃষ্টিতে নষ্ট হয়েছে কোটি টাকার মাছ

ঘূর্ণিঝড় মিধিলি শুক্রবার দুপুরে খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের বিভিন্ন চড়ে বৃষ্টি ঝরতে থাকে।
ইউএনবি
18 November, 2023, 01:40 pm
Last modified: 18 November, 2023, 05:13 pm
ছবি- ইউএনবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপাতের কারণে বাগেরহাটের সুন্দরবনের দুবলার চরে প্রায় কোটি টাকা মূল্যের মাছ নষ্ট হয়ে গেছে। পচে যাওয়া ওই সব শুঁটকি মাছ থেকে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।

নষ্ট হয়ে যাওয়া মাছের পরিমাণ প্রায় ৬০ হাজার কুইন্টাল। এসব মাছ সাগরে ফেলে দিতে হবে বলে জানান দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দীন আহম্মেদ।

ঘূর্ণিঝড় মিধিলি শুক্রবার দুপুরে খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের বিভিন্ন চড়ে বৃষ্টি ঝরতে থাকে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় ভারী বর্ষণ হয়। ঝড়ো বাতাস এবং বৃষ্টিপাতের কারণে সুন্দরবনের শেলার চর, নারিকেলবাড়িয়া, মাঝেরকেল্লা ও আলোরকোলে শুঁটকির জন্য শুকানো এবং কাচা অবস্থায় প্রায় ৬০ হাজার কুইন্টাল মাছ পচে নষ্ট হয়ে গেছে। 

বাগেরহাটের মোংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশীদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। এ সময়ে সুন্দরবন উপকূল এবং সাগর মোহনায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সেইসঙ্গে দমকা বাতাস বয়ে গেছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের আওতাধীন শেলার চর, নারিকেলবাড়িয়া, মাঝেরকেল্লা ও আলোরকোল নিইে দুবলার চর। ৩ নভেম্বর থেকে এই চরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। যা চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। বন বিভাগ থেকে অনুমতি নিয়ে ১০ হাজারেরও বেশি জেলে, মহাজন, শ্রমিক ওইসব চরে গিয়েছেন।

এক হাজার ৩৫টি অস্থায়ী ঘর করে জেলেরা ওইসব চরে অবস্থান করছেন। সেখানে জেলেরা সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরার পর ওই সব চরে নিয়ে কাটা-বাছা এবং মাছ শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। কিছু মাছ শুকানো হচ্ছিল, আবার কিছু মাছ শুকানোর জন্য প্রস্তত করা হচ্ছিল। 

দুবলার চর জেলে টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. খলিলুর রহমান বলেন, বুধবার সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার পর আবহাওয়া বিভাগ মোংলা বন্দরকে ১নং বিপদ সংকেত জারি করে। ওই দিন সন্ধ্যা থেকে ওই সব এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। তিনি মাইকিং করে ঘূর্ণিঝড় এবং বৃষ্টি হতে পারে এ আশঙ্কায় জেলেদেরকে সব ধরনের প্রস্তুতি নিতে বলেন।

পচে প্রায় এক কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে বলে তিনি ধারণা করছেন। আজ (শনিবার) ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে তিনি জানান।

কামাল উদ্দীন আহম্মেদ বলেন, বৃষ্টিপাতের কারণে সুন্দরনের চরগুলোতে শুঁটকি মৌসুমে জেলেদের কোটি টাকার উপরে মাছ পচে নষ্ট হয়ে গেছে। এসব পচা মাছের দুর্গন্ধে সেখানে জেলেদের থাকা কঠিন হয়ে পড়েছে। পচা মাছ সাগরে ফেরে দিতে হবে। তা না হলে পচা মাছের দুর্গন্ধে ওই চরগুলোতে মানুষ অবস্থান করতে পারবে না।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের কারণে দুবলার চরে শুঁটকি মৌসুমে জেলেদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করার জন্য সেখানে দায়িত্বে থাকা বন বিভাগের স্টাফদের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা যাবে।

দুবলার চর থেকে শুক্রবার রাত সাড়ে ৯টায় বেশ কয়েকজন জেলে জানান, তারা ৩ নভেম্বর দুবলার চরে যাওয়ার পর শুঁটকির কাজে ব্যস্ত ছিলেন। চরে মাচায় ঝুলিয়ে এরইমধ্যে প্রচুর মাছ শুকাতে দেওয়া ছিল। কিন্তু বৃষ্টিতে ভিজে সব মাছ নষ্ট হয়ে গেছে। এখন তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় মিধিলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • মিধিলির কবলে পড়া দুই ট্রলারের ৩৯ জেলে এখনো নিখোঁজ
  • মিধিলির আঘাতে ৩২ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন ঝালকাঠি, ভেঙেছে বেড়িবাঁধ
  • ২৪ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে শুরু পণ্য খালাস কার্যক্রম
  • মিধিলির তাণ্ডবে ভোলায় সাড়ে তিনশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
  • ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে পৃথক ঘটনায় গাছ, ডাল পড়ে নিহত ২ 

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net