Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
নির্বাচন কমিশন প্রার্থীদের সমতল অবস্থা প্রতিষ্ঠার দায়িত্ব পালনে পিছপা হবে না: ইসি সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2023, 11:00 pm
Last modified: 15 November, 2023, 11:06 pm

Related News

  • বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮টি আসনে জয়ী: ইসি সচিব
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, পক্ষে পড়েছে ৪ কোটি ৮০ লাখ ভোট
  • টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব
  • প্রস্তুতি সম্পন্ন, ভোট পর্যবেক্ষণে আসবেন ১৯ দেশের ৫৪০ জন সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব 
  • শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনা শেষ হবে: ইসি সচিব

নির্বাচন কমিশন প্রার্থীদের সমতল অবস্থা প্রতিষ্ঠার দায়িত্ব পালনে পিছপা হবে না: ইসি সচিব

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তফসিল ঘোষণা করেছি। তফসিল অনুযায়ী রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পদপ্রার্থিতা ঘোষণা করবে, মনোনয়ন দাখিল করবে, বাছাইয়ে উন্নীত হবে, প্রচারণায় যাবে।’ 
টিবিএস রিপোর্ট
15 November, 2023, 11:00 pm
Last modified: 15 November, 2023, 11:06 pm

ইসি সচিব মো. জাহাংগীর আলম। ছবি: নির্বাচন কমিশনের ওয়েবসাইট

'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সকল ধরনের সমতল অবস্থা প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে পিছপা হবে না'- বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। 

আজ বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসির বক্তব্যের পর কমিশনের সচিব প্রেস ব্রিফিং করেন। 

এসময় ইসি সচিব বলেন, 'নির্বাচন কমিশন আজ ২৬তম সভায় দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছে। সেখানে কত তারিখে ভোটগ্রহণ শুরু হবে, কারা কারা রিটার্নিং কর্মকর্তা হবেন, কারা প্রিসাইডিং অফিসার হবেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ১ থেকে ১৮টি নির্দেশনামূলক পরিপত্র জারি করতে হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে। সেগুলো কখন কীভাবে জারি করতে হবে, কীভাবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরা দায়িত্ব পালন করবেন- এসব বিষয়ে কমিশন আমাদের নির্দেশনা দিয়েছে। তার আলোকে আমরা দ্বাদশ জাতীয় নির্বাচনের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।' 

নির্বাচনে যেসব দল আসবে না বলে ঘোষণা দিয়েছে, তাদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'এই বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত বিধায় আজকের সভায় কোনো আলোচনা হয়নি।'

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা তফসিল ঘোষণা করেছি। তফসিল অনুযায়ী রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পদপ্রার্থিতা ঘোষণা করবে, মনোনয়ন দাখিল করবে, বাছাইয়ে উন্নীত হবে, প্রচারণায় যাবে।' 

পুনঃতফসিলের কোনো সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, 'নির্বাচনের অনেকগুলো ধাপ আছে। সমস্ত কার্যক্রম ধাপে ধাপে গ্রহণ করা হয়। আপনারা বলছেন, নির্বাচন সময়কালীনের বিষয়টা। এখন নির্বাচনের পূর্বকালীন সময়। তফসিলের সময় থেকে নির্বাচনের আগ পর্যন্ত যখন যেটা প্রয়োজন হবে, কমিশন তখন সেই কার্যক্রম গ্রহণ করবে।'

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণের তারিখ আগামী ৭ জানুয়ারি। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা করা যাবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। 

Related Topics

টপ নিউজ

ইসি সচিব / তফসিল ঘোষণা / লেভেল প্লেয়িং ফিল্ড / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮টি আসনে জয়ী: ইসি সচিব
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, পক্ষে পড়েছে ৪ কোটি ৮০ লাখ ভোট
  • টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব
  • প্রস্তুতি সম্পন্ন, ভোট পর্যবেক্ষণে আসবেন ১৯ দেশের ৫৪০ জন সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব 
  • শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনা শেষ হবে: ইসি সচিব

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net