Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
লক্ষ্মীপুর উপনির্বাচনে আ. লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশ

সানা উল্লাহ সানু, লক্ষ্মীপুর 
14 November, 2023, 08:30 pm
Last modified: 14 November, 2023, 08:55 pm

Related News

  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
  • ওষুধের মূল্য নির্ধারণ নীতিমালার গেজেট প্রকাশ
  • গেজেট থেকে বাদ পড়ছে ১০৫ ‘ভুয়া’ জুলাই যোদ্ধা, নেওয়া হবে আইনি ব্যবস্থাও
  • জুলাই অভ্যুত্থানের ৮ শহীদের গেজেট বাতিল

লক্ষ্মীপুর উপনির্বাচনে আ. লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে ওই আসনের একটি কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করা হয়। এতে আ. লীগের প্রার্থী মিয়া গোলাম ফারুককে  বিজয়ী ঘোষণা করে সংশোধিত ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সানা উল্লাহ সানু, লক্ষ্মীপুর 
14 November, 2023, 08:30 pm
Last modified: 14 November, 2023, 08:55 pm
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে ওই আসনের একটি কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করা হয়। এতে আ. লীগের প্রার্থী মিয়া গোলাম ফারুককে  বিজয়ী ঘোষণা করে সংশোধিত ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজয়ী সংসদ সদস্য মিয়া গোলাম ফারুক পিংকু নিজের ফেসবুক প্রোফাইলে তা পোস্ট করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, কমিশন একটি কেন্দ্রের ভোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তাই সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করা হয়েছে। ওই আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রাপ্ত ভোটের যে ব্যবধান, তা বাতিল কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি। এজন্য নতুন করে আর নির্বাচন করার প্রয়োজন হয়নি। আওয়ামী লীগের প্রার্থী মিয়া গোলাম ফারুককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ফরহাদ হোসেন আরও বলেন, নির্বাচনের দিন ব্যালট বইয়ে ৫৭ সেকেন্ডে নৌকা প্রতীকে ৪৩টি সিল মারার ঘটনার তদন্তে সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে তদন্তকালে ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনসহ দুজনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজাদ বর্তমানে কারাগারে রয়েছেন। 

Related Topics

টপ নিউজ

লক্ষ্মীপুর-৩ / উপনির্বাচন / নির্বাচনের ফলাফল প্রকাশ / গেজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
  • ওষুধের মূল্য নির্ধারণ নীতিমালার গেজেট প্রকাশ
  • গেজেট থেকে বাদ পড়ছে ১০৫ ‘ভুয়া’ জুলাই যোদ্ধা, নেওয়া হবে আইনি ব্যবস্থাও
  • জুলাই অভ্যুত্থানের ৮ শহীদের গেজেট বাতিল

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net