Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
কথা চলছে, ওমানের ভিসা স্থগিতাদেশ দ্রুতই উঠে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 November, 2023, 04:55 pm
Last modified: 02 November, 2023, 07:16 pm

Related News

  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

কথা চলছে, ওমানের ভিসা স্থগিতাদেশ দ্রুতই উঠে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

টিবিএস রিপোর্ট
02 November, 2023, 04:55 pm
Last modified: 02 November, 2023, 07:16 pm
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ঠিকমতো চাকরি ব্যবস্থা না করেই আদম বেপারিরা অনেক লোককে ওমান পাঠিয়ে দেওয়ার ফলে দুর্ঘটনা ঘটেছে৷ তিনি এ-ও জানান, এ সমস্যার সমাধানের জন্য কথা চলছে, খুব শিগগিরই ওমাননের ভিসা স্থগিতাদেশ উঠে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, '২০২২ সালে আমাদের প্রায় ১ লক্ষ ৭৯ হাজার লোক ওমান গিয়েছে। এদের অনেককেই ঠিকমতো চাকরির ব্যবস্থা না করে আদম বেপারিরা ওমান পাঠিয়ে দিয়েছে ৷ এসব বিভিন্ন কারণেই আমার মনে হয় দুর্ঘটনা ঘটেছে।' 

ওমানে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু বন্ধ প্রসঙ্গে বৃহস্পতিবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তবে এ সমস্যা খুব শিগগিরই সমাধান করার জন্য আলোচনা করছেন জানিয়ে মোমেন বলেন, 'ইট উইল বি রিজলভড ভেরি সুন। আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি।' 

মন্ত্রী বলেন, 'সিদ্ধান্তটা হঠাৎ করে এসেছে। এটি খুব সাময়িক পদক্ষেপ হতে পারে। আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি, আলোচনার মাধ্যমে খুব শিগগিরই এর সমাধান করা হবে।'

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, 'ওমানে শ্রমবাজারের সুযোগটা অপব্যবহার [মিসইউজ] হয়েছে ৷ এটাকে স্ট্রিমলাইনিং করার জন্য সাময়িক নিষেধাজ্ঞা [টেম্পোরারি সাসপেনশন] দেওয়া হয়েছে।'  

প্রতিমন্ত্রী বলেন, 'কোনো বাজারেই সীমাহীন চাহিদা থাকে না। যে চুক্তি বা কাগজ নিয়ে আমাদের শ্রমিকরা সেখানে গিয়েছেন, তা ফুলফিল হয়নি, তার মানে কিছুটা ব্যত্যয় হয়েছে। মধ্যস্বত্বভোগীরা আমাদেরকে এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন যে কারণে আমাদের দুর্নাম হয়ে যাবে।'

এ সময় সবার প্রতি বিদেশ যাওয়ার আগে ঠিকমতো কাগজপত্র ও চুক্তিনামা যাচাইবাছাই করে যাওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকাস্থ ওমান দূতাবাস জানিয়েছে, ভিসা স্থগিতের এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক কোনো বিষয় নেই। শুধু বাংলাদেশ নয়, অন্য দেশের ক্ষেত্রেও ভিসা স্থগিত সমভাবে কার্যকর হয়েছে। ওমানি শ্রমবাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এটা করা হয়েছে। 

ওমান দূতাবাস বলেছে, বাংলাদেশি প্রবাসী যারা বিভিন্ন খাতে অবদান রাখছেন, তাদের প্রতি সম্মান জানায় ওমান। বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বের সম্পর্কেরও মূল্যায়ন করে ওমান।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান।

এতদিন পর্যটন এবং ভিজিট ভিসায় ওমানে গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার সুযোগ ছিল। মঙ্গলবার থেকে ওমানে যাওয়া সব দেশের নাগরিকদের জন্য সে সুযোগ বন্ধ করার ঘোষণা দেয় রয়্যাল ওমান পুলিশ। 

বিবৃতিতে আরো বলা হয়, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি কার্যকর থাকবে বলে জানোনো হয়েছে।

Related Topics

টপ নিউজ

শ্রমবাজার / অভিবাসী শ্রমিক / বাংলাদেশ-ওমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net