Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কমলো ৯২ হাজার টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 November, 2023, 02:50 pm
Last modified: 02 November, 2023, 03:28 pm

Related News

  • হজের বিমান ভাড়া কমলো, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা
  • হজে খরচ না হওয়া প্রায় ৩৮ কোটি টাকা ফেরত পেল ৯৯০ এজেন্সি
  • হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া
  • ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ল হজ নিবন্ধনের সময়
  • ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, ৪.৭৮ লাখ টাকা থেকে সরকারি প্যাকেজ শুরু

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কমলো ৯২ হাজার টাকা

২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ন্যূনতম খরচ হবে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। তবে এবার সরকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। তাতে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
টিবিএস রিপোর্ট
02 November, 2023, 02:50 pm
Last modified: 02 November, 2023, 03:28 pm
ছবি: রয়টার্স

২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজের খরচ ৯২ হাজার ৪৫০ টাকা কম খরচ ধরা হয়েছে।

এছাড়া, বিমান ভাড়া কমেছে ২ হাজার ৯৯৭ টাকা। আগামী বছরের হজের বিমান ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা।

আজ (২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেন।

২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ন্যূনতম খরচ হবে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। তবে এবার সরকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। তাতে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

বিশেষ প্যাকেজের অধীনে হাজীরা মক্কায় হারাম শরীফের চত্ত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেলে থাকতে পারবেন। এসব হোটেলে ২ বা ৩ সিটের রুমে থাকার ব্যবস্থা থাকবে, এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে।

এছাড়া, বিশেষ প্যাকেজের হাজীদের জন্য মিনায় এ ক্যাটাগরির তাবুতে আবাসন ও বুফে খাবারের ব্যবস্থা থাকবে। মিনা-আরাফা-মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হাজীর জন্য বাসের সিট নিশ্চিত করা হবে।

সাধারণ প্যাকেজের হজযাত্রীরা চাইলে বাড়তি টাকা দিয়ে বিশেষ প্যাকেজের সুবিধা নিতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থায় যাবেন ১০ হাজার ১৯৮ জন। কোটার বাকি ১ লাখ ১৭ হাজার জন যাবেন বেসরকারি খাতের মাধ্যমে।

আশা করা হচ্ছে আগামী বছরের ২৪ জুন বা তার একদিন আগে-পরে হজ অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, আগামী বছরের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যু করা শুরু হবে। হজ ফ্লাইট শুরু হবে ৯ মে থেকে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, "ডিসেম্বরের মধ্যে সৌদি আরবকে জানাতে হবে বাংলাদেশ থেকে কতজন হজে যাবেন। সেজন্য আগেভাগে প্যাকেজ ঘোষণা করা হলো। গতবছর বিশেষ প্যাকেজ ছিলো না। হাজীদের চাহিদা বিবেচনা করে এবার বিশেষ সুবিধা সম্বলিত প্যাকেজ ঘোষণা করা হয়েছে।"

তিনি বলেন, "গতবছর বিমানে যে সমস্যা হয়েছে এবার তা হবে না। বেসরকারি খাত সরকারি প্যাকেজকে ভিত্তি ধরে প্যাকেজ করবে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত হাব সভাপতি জানান, সরকারির সাথে সামঞ্জস্য রেখে অনান্য আনুষঙ্গিক সুবিধা বিবেচনা করে বেসরকারি খাত কিছুদিনের মধ্যে প্যাকেজ ঘোষণা করবে।

Related Topics

টপ নিউজ

হজের খরচ / হজ প্যাকেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • হজের বিমান ভাড়া কমলো, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা
  • হজে খরচ না হওয়া প্রায় ৩৮ কোটি টাকা ফেরত পেল ৯৯০ এজেন্সি
  • হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া
  • ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ল হজ নিবন্ধনের সময়
  • ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, ৪.৭৮ লাখ টাকা থেকে সরকারি প্যাকেজ শুরু

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net