Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
মিরপুরে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ, দোকানপাট ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 November, 2023, 12:20 pm
Last modified: 02 November, 2023, 12:32 pm

Related News

  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

মিরপুরে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ, দোকানপাট ভাঙচুর

চলতি সপ্তাহের মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর এলাকার তৈরি পোশাক শ্রমিকদের মধ্যে অস্থিরতা শুরু হয়।
টিবিএস রিপোর্ট
02 November, 2023, 12:20 pm
Last modified: 02 November, 2023, 12:32 pm
ছবি: জিয়া চৌধুরী/টিবিএস

রাজধানীর মিরপুর-১২ এলাকায় আজ সকালে সড়ক অবরোধ ও দোকানপাট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। সহকর্মী পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে সকাল থেকেই এই এলাকায় অবস্থান নিয়ে ভাঙচুরের ঘটনা ঘটায় তারা।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন্স) আরিফ আমিনুল বলেন, "মিরপুর এলাকায় সহকর্মীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়ে। মৃত্যুর খবরটি গুজব ও ভিত্তিহীন হলেও কিছু শ্রমিক তা বিশ্বাস করে।"

"বুধবার সকালে তারা মার্কেট ও শপিংমলগুলোর সামনে ভাঙচুর চালায়; এমনকি সাংবাদিকদেরকেও তারা বিএনপি কর্মী হিসাবে আখ্যা দিয়ে ছবি তুলতে বাধা দেয়," বলেন তিনি। 

চলতি সপ্তাহের মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর এলাকার তৈরি পোশাক (আরএমজি) শ্রমিকদের মধ্যে অস্থিরতা শুরু হয়।

ছবি: জিয়া চৌধুরী/টিবিএস

এদিকে আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আবদুল্লাহপুর, টঙ্গী, গাজীপুর এবং কোনাবাড়ীসহ ঢাকার আশেপাশের গার্মেন্টস কারখানা ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষের প্রতিক্রিয়ায় আজ (২ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর শ্রম ভবনে সম্প্রীতি সম্মেলন কক্ষে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পোশাক শ্রমিকদের চলমান ধর্মঘট মোকাবেলা ও মজুরি বৃদ্ধিসহ এ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

Related Topics

টপ নিউজ

পোশাক শ্রমিক / মিরপুর / শ্রমিক আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net