Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বগুড়ায় মহাসড়কে পিকআপ ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
02 November, 2023, 10:50 am
Last modified: 02 November, 2023, 10:54 am

Related News

  • হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প
  • রাউজানে গুলিতে নিহত যুবকের লাশ রেখে মহাসড়ক অবরোধ
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • যুক্তরাষ্ট্র কি বিশ্বের যেকোনো জায়গায় ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটকাতে পারবে?
  • সিটি করপোরেশন হলো বগুড়া

বগুড়ায় মহাসড়কে পিকআপ ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

বৃহস্পতিবার  (১ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় এ ঘটনা ঘটে। 
উত্তরাঞ্চল প্রধান
02 November, 2023, 10:50 am
Last modified: 02 November, 2023, 10:54 am
মাছবাহী পিকআপ ভ্যানে ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা। ছবি: টিবিএস

বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা তিন দিনের অবরোধের আজ তৃতীয় দিনে ঢাকা-রংপুর মহাসড়কে একটি মাছবাহী পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে। একইসঙ্গে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার  (১ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সকাল থেকে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় অবস্থান নেন। এরমধ্যে সকাল সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাছবাহী একটি গাড়ি বনানী আসলে এটি থামিয়ে ভাঙচুর শুরু করেন অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ আসলে  দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

এর আগে, একই মহাসড়কের তিনমাথা এলাকায় সকালে অবস্থান নেন অবরোধকারীরা। পরে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। সকাল নয়টার দিকে সেখানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশও তাদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

অবরোধের সমথর্নে ওই মহাসড়কের মাটিডালি এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সাথেও সকালে পুলিশের সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, "অবরোধের সমর্থনে অনেকে চোরাগুপ্তা হামলা করছে। তবে জনগণের নিরাপত্তায় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করেছে। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে।"

Related Topics

টপ নিউজ

বিএনপির অবরোধ / অবরোধ / হরতাল / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প
  • রাউজানে গুলিতে নিহত যুবকের লাশ রেখে মহাসড়ক অবরোধ
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • যুক্তরাষ্ট্র কি বিশ্বের যেকোনো জায়গায় ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটকাতে পারবে?
  • সিটি করপোরেশন হলো বগুড়া

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net