Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে সড়ক যোগাযোগ ব্যাহত, নেই বিদ্যুৎ-মোবাইল নেটওয়ার্ক

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
25 October, 2023, 11:45 am
Last modified: 25 October, 2023, 03:41 pm

Related News

  • বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বিলম্ব; কক্সবাজার শহরে পানির জন্য হাহাকার
  • ঘূর্ণিঝড় হামুন: ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হচ্ছে মোবাইল নেটওয়ার্ক  
  • কক্সবাজারের বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সচল করাকে প্রাধান্য দিচ্ছে প্রশাসন
  • ঘূর্ণিঝড় হামুন: একদিন পর সচল বন্দর কার্যক্রম, জেটিতে ফেরত আনা হয়েছে জাহাজ
  • কক্সবাজার, মহেশখালীতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে সড়ক যোগাযোগ ব্যাহত, নেই বিদ্যুৎ-মোবাইল নেটওয়ার্ক

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পরই ঘূর্ণিঝড় হামুন কক্সবাজারে আঘাত হানে। এতে উপড়ে যায় গাছপালা ও ঘরবাড়ি। কক্সবাজার শহরের হলিডে মোড়, সদর হাসপাতাল সড়কেই উপড়ে পড়েছে ১৫টির বেশি গাছ।
কক্সবাজার প্রতিবেদক
25 October, 2023, 11:45 am
Last modified: 25 October, 2023, 03:41 pm
ছবি- টিবিএস

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে অচল হয়ে পড়েছে কক্সবাজার। নেই বিদ্যুৎ, নেই মোবাইল নেটওয়ার্ক। একইসঙ্গে সড়ক-উপসড়কে গাছ উপড়ে বন্ধ যানবাহন চলাচল।

গতকাল দেয়াল ও গাছ চাপায় প্রাণ গেছে ৩ জনের। আহত হয়েছে অন্তত শতাধিক।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পরই ঘূর্ণিঝড় হামুন কক্সবাজারে আঘাত হানে। এতে উপড়ে যায় গাছপালা ও ঘরবাড়ি।

কক্সবাজার শহরের হলিডে মোড়, সদর হাসপাতাল সড়কেই উপড়ে পড়েছে ১৫টির বেশি গাছ। একইসঙ্গে বৈদ্যুতিক খুঁটি উপড়ে এলোমেলো অবস্থায় পড়ে আছে বৈদ্যুতিক তার। ফলে বন্ধ আছে যানবাহন চলাচল। নেই বিদ্যুৎ।

শুধু এই সড়কই নয়; কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে উপড়ে পড়েছে বিশাল আকৃতির গাছ। বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়েছে সড়কে। ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার শহরের পাশাপাশি উপজেলাগুলোতেও একই অবস্থা।

ছবি- টিবিএস

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। জেলা শহর ছাড়াও উপজেলাগুলোতে সড়ক-উপসড়কে গাছপালা উপড়ে পড়েছে। ভেঙ্গে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ, নেটওয়ার্ক না থাকায় কক্সবাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজার অনেকটা অচল হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বের করার কাজ চলছে।

চকরিয়ায় বদরখালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বখতিয়ার উদ্দিন রুবেল জানিয়েছেন, বাতাসের তাণ্ডবে উপকূলীয় ইউনিয়নের অন্তত ২ শতাধিক ঘর ভেঙে গেছে। একজনের মৃত্যু ছাড়াও আহত হয়েছে ২০ জনের বেশি।

তিনি জানান, ধারণার অনেক আগেই আঘাত এনেছে হামুন। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। এছাড়াও পূর্ব বড় ভেওলা, বিএমচর, ডেমুশিয়া, ও কোনাখালী ইউনিয়নে শতাধিক কাঁচা ঘরবাড়ি কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময়  ঘরের টিন, গাছ ডালপালা উড়ে পড়ে অন্তত ১০ জন লোক আহত হয় বলে স্থানীয় লোকজন জানায়।

ছবি- টিবিএস

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল জানিয়েছেন, মহেশখালীর কুতুবজোম, হোয়ানক, ধলঘাটা, মাতারবাড়ি, কালারমারছড়া ইউনিয়ন লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘর, গাছ ভেঙে একাকার হয়ে গেছে। ধলঘাটার কিছু এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছিল। পরে নেমে গেছে।

কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী জানিয়েছেন, প্রধান সড়ক ও উপসড়কে গাছ ভেঙে পড়ে অনেক অংশ এখনও বন্ধ। তা সরিয়ে নেয়ার কাজ চলছে। পৌরসভায় একজনের মৃত্যু হয়েছে। ভেঙে গেছে আড়াই শতাধিক ঘর। সমিতিপাড়া, ফদনার ডেইল, নাজিরারটেক এলাকায় ক্ষতির পরিমাণ বেশি।

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে কাজ চলছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় জানতে বিলম্ব হচ্ছে।

চকরিয়া ও পেকুয়ায় ৫ শতাধিক ঘর বিধ্বস্ত

চকরিয়া ও পেকুয়ায় ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে এক ঘণ্টার দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। দুই উপজেলায় ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অন্তত ৫ শত কাঁচা বসতঘর কমবেশি ভেঙেছে।

একাধিক বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে ও গাছ পড়ে বিদ্যুৎ সঞ্চালন তার ছিঁড়ে বিদ্যুৎ বিহীন রয়েছে দুই উপজেলা। ফোন ও ইন্টারনেট সংযোগ বেশিরভাগ এলাকায় একেবারেই নেই। সড়কের উপর উপড়ে পড়া গাছ পড়ে থাকায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ পুরোপুরি সচল হয়নি।

পল্লীবিদ্যুৎ সমিতি জানিয়েছে, চকরিয়া-পেকুয়ায় পুরো বিদ্যুৎ ব্যবস্থাই ভেঙে পড়েছে। চালু করতে কয়েকদিন সময় লাগবে।

এছাড় ধান ও শাকসবজির ক্ষতি হয়েছে ব্যাপক।

পহরচাঁদা ফাজিল মাদ্রাসাসহ বেশ ক'টি শিক্ষা প্রতিষ্ঠানেও অত্যধিক ক্ষতি হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, "রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টার দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতি বিবরণ লিখিত দিতে। সরকারী অফিসারদের নিয়ে গঠিত একাধিক টিমও ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ করছে।"

 

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় হামুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বিলম্ব; কক্সবাজার শহরে পানির জন্য হাহাকার
  • ঘূর্ণিঝড় হামুন: ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হচ্ছে মোবাইল নেটওয়ার্ক  
  • কক্সবাজারের বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সচল করাকে প্রাধান্য দিচ্ছে প্রশাসন
  • ঘূর্ণিঝড় হামুন: একদিন পর সচল বন্দর কার্যক্রম, জেটিতে ফেরত আনা হয়েছে জাহাজ
  • কক্সবাজার, মহেশখালীতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net