Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় হামুন, ৭ নম্বর বিপদ সংকেত জারি, সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2023, 01:15 pm
Last modified: 24 October, 2023, 05:29 pm

Related News

  • বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বিলম্ব; কক্সবাজার শহরে পানির জন্য হাহাকার
  • ঘূর্ণিঝড় হামুন: ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হচ্ছে মোবাইল নেটওয়ার্ক  
  • কক্সবাজারের বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সচল করাকে প্রাধান্য দিচ্ছে প্রশাসন
  • ঘূর্ণিঝড় হামুন: একদিন পর সচল বন্দর কার্যক্রম, জেটিতে ফেরত আনা হয়েছে জাহাজ
  • ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে সড়ক যোগাযোগ ব্যাহত, নেই বিদ্যুৎ-মোবাইল নেটওয়ার্ক

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় হামুন, ৭ নম্বর বিপদ সংকেত জারি, সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ

রাত ৮টার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাল সকাল থেকে দুপুরের মধ্যে ভোলার কাছে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় হামুন।
টিবিএস রিপোর্ট
24 October, 2023, 01:15 pm
Last modified: 24 October, 2023, 05:29 pm

সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় 'হামুন'-এর কারণে পায়রা ও চট্টগ্রাম বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত, কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং মোংলা বন্দরকে ৫ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে নৌপথে সব নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

কাল সকাল থেকে দুপুরের মধ্যে ভোলার কাছে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় হামুন।

এর প্রেক্ষিতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ক্ষয়ক্ষতি কমাতে নিজস্ব 'অ্যালার্ট ৩' জারিসহ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত ২২টি জাহাজকে গভীর সাগরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও এসব এলাকার আশেপাশের দ্বীপ এবং চরাঞ্চলে ৭ নম্বর বিপদসংকেতের আওতায় থাকবে।

প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে খুব ভারী (৮৯ বা তার বেশি) বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
 
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

রাত ৮টার মধ্যে ঝুঁকিপূর্ণ মানুষদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশ

প্রবল ঘূর্ণিঝড় হামুন উপদ্রুত এলাকার দুর্গত মানুষদের আজ রাত আটটার মধ্যে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, গতকাল সোমবার নিম্নচাপটি ঘূর্ণিঝড় হামুনে পরিণত হয়েছে। এটি চট্টগ্রাম এবং বরিশালের দিকে উত্তরপূর্ব অভিমুখে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে।

বর্তমানে ঘূর্ণিঝড়টি পায়রা বন্দর থেকে ৩১০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। এর বাতাসের গতিবেগ ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর সাত নম্বর বিপদসংকেত দিয়েছে। দুটি পতাকা উত্তোলন করা হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে।

"সাত নম্বর বিপদসংকেত দিলে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সে অনুযায়ী, এই মুহূর্ত থেকে আমাদের মাঠ প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা দুর্গত লোকদের আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করবে। ঘূর্ণিঝড়ের গতিপথ, গতিবেগ ও চরিত্র বিশ্লেষণ করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।"

"আজ রাত ১০টা থেকে সকাল ১০টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চল অতিক্রম করবে। সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে রাত আটটার মধ্যে যেন আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ মানুষদের নিয়ে যাওয়া হয়," যোগ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, "আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছি। আমাদের মাঠপ্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সেখানে কাজ করছেন। সেখানে রান্না করা খাবার ও সুপেয় পানি, শিশুদের খাবার ও গবাদি পশুর গোখাদ্য দেওয়ার জন্য আমরা এরইমধ্যে অর্থ বরাদ্দ করেছি।"

তিনি জানান, প্রতি জেলায় ২০ লাখ টাকা, ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এক কোটি টাকা গোখাদ্য ও সমপরিমাণ টাকা শিশুখাদ্যের জন্য দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আজকের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠপর্যায়ের কর্মাকর্তারা কাজ করছেন।

"গতবছরের সিত্রাং ঘূর্ণিঝড় ও এবারের হামুনের গতিপথ একই ধরনের, যদিও এবারেরটা একটু উত্তর-পশ্চিম দিকে আছে। কিন্তু গতিপথ ও গতি অনেকটা একইরকম। যে কারণে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে," বলেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় হামুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বিলম্ব; কক্সবাজার শহরে পানির জন্য হাহাকার
  • ঘূর্ণিঝড় হামুন: ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হচ্ছে মোবাইল নেটওয়ার্ক  
  • কক্সবাজারের বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সচল করাকে প্রাধান্য দিচ্ছে প্রশাসন
  • ঘূর্ণিঝড় হামুন: একদিন পর সচল বন্দর কার্যক্রম, জেটিতে ফেরত আনা হয়েছে জাহাজ
  • ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে সড়ক যোগাযোগ ব্যাহত, নেই বিদ্যুৎ-মোবাইল নেটওয়ার্ক

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net