Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৪৮ লাখ টাকা ডাকাতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2023, 12:45 pm
Last modified: 22 October, 2023, 02:55 pm

Related News

  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৪৮ লাখ টাকা ডাকাতি

র‍্যাব পরিচয়ে দিয়ে মাদার টেক্সটাইল নামে একটি কোম্পানির কর্মকর্তাদের অপহরণ করে, তাদের কাছ থেকে ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।
টিবিএস রিপোর্ট
22 October, 2023, 12:45 pm
Last modified: 22 October, 2023, 02:55 pm
সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া স্ক্রিনশট।

গত ১০ অক্টোবর রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনা ঘটেছে। এদিন বেলা সাড়ে ৩টার দিকে র‍্যাব পরিচয়ে মাদার টেক্সটাইল নামে একটি কোম্পানির কর্মকর্তাদের অপহরণ করে, তাদের কাছ থেকে ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।

আজ (২২ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা গতকাল (২১ অক্টোবর) অপহরণ ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরার আল আরাফা ব্যাংক থেকে ৮৩ লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন মাদার টেক্সটাইলের কর্মকর্তারা। এরমধ্যে, ৩৫ লাখ ৫০ হাজার টাকা ওই কোম্পানির একজন অংশীদারকে দিয়ে বাকি ৪৮ লাখ টাকা নিয়ে সাদা রঙের প্রাইভেট কারে চড়ে বনানীর উদ্দেশে রওনা হন তারা।

Tk48 lakh heist on Dhaka Elevated Expressway: DB arrests all perpetrators

Read more: https://t.co/F4wIgX6Vvt#moneyheist #DhakaElevatedExpressway #expresswayrobbery #Bangladesh #TBSNews pic.twitter.com/yLso2smxdg— The Business Standard (@tbsnewsbd) October 22, 2023

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে কিছুক্ষণ চলার পর মেরুন রঙের একটি প্রাইভেট কার তাদের গাড়ি থামাতে সিগন্যাল দেয়। এরপর শুরু হয় ডাকাতদের তৎপরতা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ জানিয়েছে, দেশের সাত জেলায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সবুজ মিয়া ওরফে  শ্যামল (৩৯), সাহারুল ইসলাম ওরফে সাগর (২৩), আবু ইউসুফ (৪১), দিদার দিদার মুন্সী (৩৫), ফেরদৌস ওয়াহীদ (৩৫),  আলামিন দুয়ারী দিপু (৪২) ও দাউদ হোসেন মোল্যা (৩৯)। 

এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত প্রাইভেট কার, র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, ওয়ারলেস সেট, মোবাইল ফোন ও ডাকাতির টাকায় কেনা স্বর্ণালংকার এবং ছিনিয়ে নেওয়া ২৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

ডিবি বলছে, ডাকাত দলটি দীর্ঘদিন ধরে কাটআউট পদ্ধতিতে ডাকাতি করে আসছিল। এমন কি, ডাকাতি শেষে গাড়ির নম্বর প্লেট পরিবর্তন ও ব্যবহৃত মোবাইল ফোন তারা ভেঙ্গে ফেলত।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল চারটার দিকে ভুক্তভোগীদের গাড়ি থামিয়ে ৪-৫ জন লোক কোনো কথা বলার সুযোগ না দিয়েই তাদের গাড়িতে উঠে পড়ে। এ সময় তাদের মধ্যে র‍্যাবের কালো জ্যাকেট পরা দুজন ছিলেন।

গাড়িতে উঠে ভুক্তভোগী দুজনকে হাতকড়া লাগিয়ে চোখ, মুখ বেঁধে ফেলা হয়। ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী, এলিভেটেডে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ঘুরিয়ে তারা ৩০০ ফিটের রাস্তায় চলে যায়। প্রায় আধা ঘণ্টা ধরে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে সন্ধ্যার দিকে তাদেরকে বোয়ালিয়া ব্রিজের ওপর ছেড়ে দেওয়া হয়।

এ সময় তাদের কাছে থাকা ৪৮ লাখ টাকা, মোবাইল সেট, কোম্পানির খালি চেকবই ছিনিয়ে নেয় ডাকাতরা।

অপহৃত অবস্থা থেকে ছাড়া পেয়ে ভুক্তভোগীরা এ ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। 

Related Topics

টপ নিউজ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে / ডাকাতি / চুরি / ডাকাত দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net