Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
১,৯০৮ কোটি টাকার ১৫ ক্রয় প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 October, 2023, 07:20 pm
Last modified: 11 October, 2023, 07:38 pm

Related News

  • মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল-গ্যাসে সরকারের অতিরিক্ত ব্যয় প্রায় ৪০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
  • আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
  • ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ

১,৯০৮ কোটি টাকার ১৫ ক্রয় প্রস্তাব অনুমোদন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
11 October, 2023, 07:20 pm
Last modified: 11 October, 2023, 07:38 pm

জেলা ও উপজেলা প্রশাসনের ব্যবহারের জন্য ২৬১টি জিপ ক্রয়ের একটি প্রস্তাবসহ ১৫ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১,৯০৮ কোটি টাকা। 

বুধবার (১১অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

সূত্র জানায়, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি'র ২৩তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি'র ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয়ের প্রস্তাবগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি এবং শিল্প মন্ত্রণালয়ের ২টি এবং রেলপথ মন্ত্রণালয়ের ১ টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ১৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৯০৮ কোটি ৫৮  হাজার ৪৪০ টাকা।

পৃথক ৫ টি প্রস্তাবের মাধ্যমে বিভিন্ন ধরনের ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে সৌদি আরব থেকে ৩০ হাজার মে.টন বাল্ক ইউরিয়া, কাফকো থেকে ৩০ হাজার মে.টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া আমদানি করা হবে। এছাড়াও সৌদি আরব থেকে ৪০ হাজার মে.টন ডিএপি, মরক্কো থেকে ৬০  হাজার মে.টন টিএসপি  আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে মোট ব্যয় হবে ৭৬৬ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৩০০ টাকা।

সভায়, ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৬ হাজার (+৫%) মে.টন মসুর ডাল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। টিসিবি'র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই মসুর ডাল ক্রয় করা হচ্ছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এই ডাল সরবরাহ করবে।  প্রতি কেজি ১১১.৮৫ টাকা হিসেবে মোট ব্যয় হবে ৬৭ কোটি ১১ লাখ টাকা।

আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ (+৫%) মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের আরো একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মে.টন ৮৬০ মার্কিন ডলার হিসেবে ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে ব্যয় হবে ১১৮ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের মূল্য ৯৯.৪৮ টাকা। 

সূত্র জানায়, ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। টিসিবি'র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে এই সয়াবিন তেল বিক্রি করা হবে। প্রতি লিটার ১৫৪.৭০ টাকা হিসেবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে ব্যয় হবে ৭৭ কোটি ৩৫ লাখ টাকা।

'রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক কমপ্লেক্স-এ আসবাবপত্র সরবরাহ ও স্থাপনের  ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে  ১৩ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৮৮৪ টাকা।

সভায় 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক কমপেক্স-এ পর্দা সরবরাহ এবং স্থাপন কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৩ কোটি ১৫ লাখ ৭১ হাজার ৫১ টাকা।

সূত্র জানায়, 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক কমপ্লেক্স-এ হোম অ্যাপ্লায়অ্যান্স সরবরাহ কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬০১ টাকা।

'মাতারবাড়ী কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ' প্রকল্পের প্যাকেজ নং-২.১ এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সিসিজিপি সভার অনুমোদনক্রমে প্রকল্পের প্যাকেজ নং-২.১ এর পূর্ত কাজ হাল্লা এবং কাজী মীর আকতার হোসেন লি.-এর কাছ থেকে ২৬৬ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৫২১ টাকায় ক্রয়ের চুক্তি করা হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় পূর্ত কাজের কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি এবং নতুন আইটেম অন্তর্ভুক্ত হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১২৮ কোটি ১৫ লাখ ৫১ হাজার ২৭১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

Related Topics

টপ নিউজ

ক্রয় / প্রকল্প / ব্যয় / সরকারি প্রকল্প / অর্থমন্ত্রী / মন্ত্রীসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল-গ্যাসে সরকারের অতিরিক্ত ব্যয় প্রায় ৪০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
  • আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
  • ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net