Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
বৃহস্পতিবার দুদক কার্যালয়ে যাচ্ছেন ড. ইউনূস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2023, 02:20 pm
Last modified: 04 October, 2023, 02:59 pm

Related News

  • দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • তরুণদের প্রযুক্তিখাতে দক্ষ করে উদ্যোক্তা তৈরি করাই ‘জিপে’ এর মূল লক্ষ্য: ড. ইউনূস
  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বৃহস্পতিবার দুদক কার্যালয়ে যাচ্ছেন ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. ইউনূসসহ সংশ্লিষ্ট ১৩ জনকে সশরীরে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
টিবিএস রিপোর্ট
04 October, 2023, 02:20 pm
Last modified: 04 October, 2023, 02:59 pm
ছবি- সংগৃহীত

গ্রামীণ টেলিকমের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে (৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার দুপুরে (৪ অক্টোবর) তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এই বিষয়ে জানান।

তিনি বলেন, "ড. ইউনূস চিঠি দিয়ে দুদককে জানিয়েছেন তিনি ৫ অক্টোবর তাদের কার্যালয়ে যাবেন।"

গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. ইউনূসসহ সংশ্লিষ্ট ১৩ জনকে সশরীরে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আগামী ৫ অক্টোবর তাদেরকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ দিয়েছে সংস্থাটি।

দুদক সুত্রে জানা যায়, এই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান গত ২৭ সেপ্টেম্বর এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়, "উপর্যুক্ত বিষয়ে বক্তব্য প্রদানের জন্য ৫ অক্টোবর সকাল ১২.৩০ ঘটিকায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তকাজে সহযোগীতা করার আপনাকে অনুরোধ করা হলো।"

আসামীদের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি ২২ লাখ টাকার বেশি 'আত্মসাৎ ও পাচারের' অভিযোগ গত ৩০ মে মামলা করে দুদক।

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, "ড. ইউনূস দেশের বাইরে জাতিসংঘের মহাসচিবের সাথে ছিলেন। দুদকের নোটিশের বিষয়ে জানার পর গত ১ অক্টোবর দেশে ফিরে এসেছেন। গতকাল (৩ অক্টোবর) দুদককে চিঠি দিয়ে উনি জানিয়ে দিয়েছেন তাদের কার্যালয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার কথা।"

"দুদক আগে বলেছিল তাদের কর্মকর্তারা ডা. ইউনূসের সাথে দেখা করতে পারবেন, তাকে কার্যালয়ে আসতে হবে না। কিন্তু ডা. ইউনূস বলেছেন, যদি এমন হয় তবে তা লিখিতভাবে জানাতে হবে। যেহেতু দুদক লিখিতভাবে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে, তাই তিনি উপস্থিত থাকবেন," বলেন তিনি। 

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ড. ইউনূসসহ অন্য আসামিদের তলব করা প্রয়োজন বলে মনে করেন তদন্তকারী কর্মকর্তা।

"ড. ইউনূস আসবেন কি আসবেন না সেটা তার ব্যাপার। কাউকে জিজ্ঞাসাবাদের বিষয়টি কমিশনের কাজ নয়," বলেন তিনি। 

মামলা করবে কি করবে না সে সিদ্ধান্ত নেয় কমিশন। এখন তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন তাকে ডাকবেন।

এর আগে ২০২২ সালের ২৩ জুলাই নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকে আনুষ্ঠানিক চিঠি দেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

অভিযোগে বলা হয়, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তাই নয়, আইএলওতে দেওয়া শ্রমিকদের অর্থপাচারের অভিযোগেরও তদন্ত চায় সংস্থাটি।

চিঠিতে আরও বলা হয়, গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৯৭৭ কোটি টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে, পুরো বিষয়টির বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন। কারণ শ্রমিকদের নির্দিষ্ট শেয়ার দেওয়ার কথা থাকলেও তাদেরকে তা থেকে বঞ্চিত করেছেন ড. ইউনূস। 

অভিযোগে আরও বলা হয়, গ্রামীণ টেলিকম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪৫ কোটি ৫২ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও দেয়নি। এখানেও দেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দুদকেরে কাছে পাঠানো চিঠিতে আরো বলে, ন্যায্য পাওনা থেকে বঞ্চিতের অভিযোগ এনে গ্রামীণ টেলিকম ও এর প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে ১১০টি মামলা করেন তারই অধীনস্ত শ্রমিকরা।

সম্প্রতি ১৭৬ জন শ্রমিকের পাওনা ৪৭৬ কোটি টাকা পরিশোধ করে আবারও আলোচনায় আসেন ড. ইউনূস। শ্রমিকদের পক্ষ থেকে করা হয় মামলা প্রত্যাহারের আবেদন। এর পরই প্রশ্ন ওঠে মামলার রফা-দফার প্রক্রিয়া নিয়ে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত গ্রামীণ টেলিকম কোম্পানির শ্রমিক কর্মচারীদের মধ্যে নিট মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ বণ্টনে অনিয়মের দায়ে ঢাকার শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার এখন চলমান।

 

 

Related Topics

টপ নিউজ

ইউনূসের বিরুদ্ধে মামলা / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • তরুণদের প্রযুক্তিখাতে দক্ষ করে উদ্যোক্তা তৈরি করাই ‘জিপে’ এর মূল লক্ষ্য: ড. ইউনূস
  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net