Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
চট্টগ্রামে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত কিশোর রাজনীতিতে জড়িত ছিল না, দাবি পরিবারের

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
01 October, 2023, 09:45 am
Last modified: 01 October, 2023, 09:53 am

Related News

  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

চট্টগ্রামে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত কিশোর রাজনীতিতে জড়িত ছিল না, দাবি পরিবারের

নিহতের চাচা ইউনুস নবী বলেন, রুমন ছাত্রলীগের রাজনীতিতে সরাসরি জড়িত না থাকলেও দলের নেতাকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার। এটিই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
মিজানুর রহমান ইউসুফ
01 October, 2023, 09:45 am
Last modified: 01 October, 2023, 09:53 am

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে সংঘর্ষের সময় নিহত কিশোর জাহেদ হোসেন রুমন রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

নিহতের চাচা ইউনুস নবী বলেন, রুমন ছাত্রলীগের রাজনীতিতে সরাসরি জড়িত না থাকলেও দলের নেতাকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার। এটিই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।

রুমনের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, সাত বছর আগে তার বাবা মারা যাওয়ার পর নানার বাড়িতেই বড় হয়েছে রুমান। সে ছিল ওসমানপুর স্কুলের ছাত্র। তবে সপ্তম শ্রেণির পর অভাব অনাটনের কারণে লেখাপড়া চালিয়ে নিতে পারেনি রুমন। আজমপুর বাজারে নানার দোকানের পাশেই একটি পানির পাম্পহাউজে গত দুই বছর ধরে কাজ করছিল সে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ চলাকালে সেই পাম্প হাউজেই ছিল রুমন। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি কর্মীদের ধাওয়ায় ছাত্রলীগ কর্মীরা তার পাম্পহাউজের সামনে দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিল রুমন। তা দেখে বিএনপি কর্মীরা ক্ষেপে গিয়ে কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে সে পুকুরে পড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার আধা ঘন্টা পর সন্ধ্যা ৬ টার দিকে রুমনের মামা ইউনুস নবী পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রুমনের মা খালেদা আক্তার তার নিরপরাধ ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে বলেন, "আর কোনো মায়ের বুক যেন এভাবে অকারণে খালি না হয়।"

এদিকে, শুক্রবারের সংঘর্ষের পর থেকে আজমপুর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা মহড়া দিচ্ছেন। প্রতিটি মোড়ে ছিল তাদের সতর্ক অবস্থান।

এ ঘটনায়, নিহত রুমনের মা খালেদা আক্তার বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন। 

এ মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
 
Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ-বিএনপি / আওয়ামী লীগ / বিএনপি / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net