Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ভুবন শীল: গুলি, মৃত্যু, একটি পরিবারের স্বপ্নভঙ্গ

বাংলাদেশ

জিয়া চৌধুরী
26 September, 2023, 12:00 am
Last modified: 26 September, 2023, 12:09 am

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
  • খুলনায় সাবেক শ্রমিক দল নেতাকে দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

ভুবন শীল: গুলি, মৃত্যু, একটি পরিবারের স্বপ্নভঙ্গ

স্বামী বাঁচবেন, এ আশা নিয়ে হাসপাতালের সিঁড়িতে সাতদিন অপেক্ষার প্রহর গুনেছিলেন রত্না। সোমবার সকালে রত্না আর তার মেয়ের অপেক্ষার পালা সাঙ্গ হয়।
জিয়া চৌধুরী
26 September, 2023, 12:00 am
Last modified: 26 September, 2023, 12:09 am
মেয়ে ভূমিকার সঙ্গে ভুবন চন্দ্র শীল। ছবি: সংগৃহীত

পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলায় সিঁড়িতে বসে গত সাতদিনের বেশিরভাগ সময় কাটিয়েছেন রত্না রানী শীল ও তার মেয়ে ভূমিকা চন্দ্র শীল।

সিঁড়ির পাশেই আইসিইউ — সেখানে রত্নার স্বামী তার মাথায় একটি বুলেট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রত্নার অপেক্ষার পালা সাঙ্গ হয়।

তার স্বামী ভুবন চন্দ্র শীলকে (৫৫) মৃত ঘোষণা করেন চিকিৎকেরা।

'তাকে জনসমক্ষে গুলি করা হয়েছে,' রত্না বলেন।

'তাকে বাঁচাতে যতটা পারি চেষ্টা করেছি। শনিবার অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু এখন আমাদের চিরতরে ছেড়ে চলে গেলেন,' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন তিনি।

পেশায় একজন আইনি পরামর্শক ভুবন ছিলেন তার পরিবারের প্রাথমিক উপার্জনকারী।

তার স্ত্রী রত্না রানী নোয়াখালীর মাইজদীর একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। মেয়ে ভূমিকা সদ্য এসএসসি পাশ করেছে।

গত ১৮ সেপ্টেম্বর তেজগাঁও এলাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনকে লক্ষ্য করে আরেকদল সন্ত্রাসী গুলি চালালে মোটরসাইকেল আরোহী ভুবনের মাথায় গুলি লাগে।

কথা রাখা হলো না

ভুবন চলে যাওয়ায় রত্না এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সমস্ত দায়িত্ব এখন তার কাঁধে।

'সামনে দিনগুলো ভীষণ অনিশ্চিত,' রত্না বলেন।

রত্না জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। তার চিকিৎসার জন্য ৩০ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে যাওয়ার কথা ছিল তাদের সবাই মিলে।

ভুবন তাকে কথা দিয়েছিলেন, চিকিৎসাশেষে এক সপ্তাহের জন্য তারা ভারতের কয়েকটি তীর্থস্থানে যাবেন।

তারা প্রায় প্রতিদিনই ফোনে এ নিয়ে কথা বলতেন।

ভুবনের মৃত্যুতে রত্নার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে।

'ভুবনের অসুস্থ মা এখনও ছেলের মৃত্যুর খবর জানেন না। তার প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকার ওষুধ লাগে। সংসার চালাব কীভাবে?' বলেন রত্না।

তবে আপাতত তার প্রাথমিক চিন্তা তার মেয়ে।

রত্না বলেন, 'মেয়েটা আর তার বাবার হাত ধরে হাঁটতে পারবে না। এ অনুভূতি আমি বোঝাতে পারব না। আর কোনো বাবা যেন সন্তানকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে না যান।'

স্বামীর হত্যার বিচার দাবি করে তিনি বলেন, 'আমার স্বামীকে কে গুলি করেছে তা আমরা জানি না। আমরা কেবল জানি আমার স্বামী আর নেই। আমি রাষ্ট্রের কাছে খুনিদের ফাঁসি চাই।'

একজন গ্রেপ্তার

মামুনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় সোমবার পুরান ঢাকা থেকে মারুফ বিল্লাহ ওরফে হিমেল (৩৮) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চলের সহকারী কমিশনার (এসি) এসএম আরিফ রায়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্তসূত্রে জানা গেছে, মারুফ বিল্লাহ আর মামুন একে অপরের পরিচিত।

তারা একে অপরকে প্রায় ১০–১৫ বছর ধরে চিনতেন। ঘটনার দিন অবস্থান জানতে মামুনকে একাধিকবার ফোন করেন মারুফ। তিনিও হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সন্ত্রাসী / গুলি করে হত্যা / গুলিবিদ্ধ / পথচারী মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
  • খুলনায় সাবেক শ্রমিক দল নেতাকে দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net