Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
তৃণমূল বিএনপির নতুন চেয়ারপারসন শমসের মবিন, মহাসচিব তৈমুর আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2023, 06:50 pm
Last modified: 19 September, 2023, 06:55 pm

Related News

  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাজনীতিতে গালিগালাজের সংস্কৃতি গ্রহণযোগ্য নয়, সুরক্ষায় কাজ করবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট: সংসদীয় কমিটি
  • জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী

তৃণমূল বিএনপির নতুন চেয়ারপারসন শমসের মবিন, মহাসচিব তৈমুর আলম

মঙ্গলবার  (১৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের জাতীয় সম্মেলন ও কাউন্সিলে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়।
টিবিএস রিপোর্ট
19 September, 2023, 06:50 pm
Last modified: 19 September, 2023, 06:55 pm
শমসের মবিন চৌধুরী (বাঁয়ে) ও তৈমূর আলম খন্দকার। ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে চেয়ারপরসন ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে মহাসচিব করে তৃণমূল বিএনপির নতুন কমিঠি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার  (১৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের জাতীয় সম্মেলন ও কাউন্সিলে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদাও বিএনপির নেতা ছিলেন।

সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী সবশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগের পর ২০১৮ সালে বিকল্পধারায় যোগদান করেন। নির্বাচনের আগে বিকল্পধারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়। তখন জোটের মনোনয়ন না পেয়ে সিলেট-৬ আসনে বিকল্পধারার কুলা প্রতীকে নির্বাচনী মাঠে নামলেও পরে সরে গিয়ে মহাজোটের প্রার্থীকে সমর্থন জানান শমসের মবিন।

আর অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০২২ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হন তিনি।

মঙ্গলবারের জাতীয় সম্মেলন থেকে আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তৃণমূল বিএনপির নেতারা।

সম্মেলনে প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে ও তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিম হুদা বলেন, 'দেশে একটি সুস্থ রাজনীতির প্রচলন করতে হবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ কষ্ট পাচ্ছে।'

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। এর তিন দিনের মাথায় মারা যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তার মৃত্যুর পর ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা।

তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। তবে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন দল গঠন করেন। সেখান থেকে বহিষ্কার হওয়ার পর ২০১৫ সালে তৃণমূল বিএনপি গঠন করেন তিনি। নির্বাচন কমিশনে নিবন্ধিত এই দলের প্রতীক সোনালি আঁশ।

Related Topics

টপ নিউজ

তৃণমূল বিএনপি / শমসের মবিন / তৈমুর আলম খন্দকার / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাজনীতিতে গালিগালাজের সংস্কৃতি গ্রহণযোগ্য নয়, সুরক্ষায় কাজ করবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট: সংসদীয় কমিটি
  • জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net