Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
বিএনপি নেতা আমান কারাগারে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2023, 02:35 pm
Last modified: 10 September, 2023, 03:02 pm

Related News

  • বকেয়া বেতন নিয়ে সাংবাদিককে চাকরিচ্যুতি: ইটিভির ৬ কর্মকর্তাকে শোকজ
  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে
  • শেরেবাংলা নগরে বিএনপি নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ

বিএনপি নেতা আমান কারাগারে 

জেলকোড অনুযায়ী আমানউল্লাহ আমানের জন্য প্রথম শ্রেণির ডিভিশন প্রদানের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সুচিকিৎসা প্রদানের আবেদন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 September, 2023, 02:35 pm
Last modified: 10 September, 2023, 03:02 pm
ছবি: সংগৃহীত

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্টের রায় অনুযায়ী আত্মসমর্পণ করে জামিন চান আমানউল্লাহ আমান। কিন্তু জামিন নামঞ্জুর করে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ছাড়া জেলকোড অনুযায়ী প্রথম শ্রেণির ডিভিশন প্রদানের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সুচিকিৎসা প্রদানের আবেদন করা হয়েছে। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

এর আগে গত ৩ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমপর্ণের পর আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী বছরের ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

গত ৭ আগস্ট বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে ২৮১ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়েছে, রায়ের অনুলিপি পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে হবে। 

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছর এবং সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে এ দম্পতি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল আবেদন মঞ্জুর করে তাদের খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে মামলাটির পুনঃশুনানি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। 

এরই ধারাবাহিকতায় গত ১৪ মে পুনঃশুনানি শেষ হয়। এরপর গত ৩০ মে হাইকোর্ট এ মামলায় আমানের ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন।

Related Topics

টপ নিউজ

আমান / বিএনপি / বিএনপি নেতা / আদালত / দুদকের মামলা / অবৈধ সম্পদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • বকেয়া বেতন নিয়ে সাংবাদিককে চাকরিচ্যুতি: ইটিভির ৬ কর্মকর্তাকে শোকজ
  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে
  • শেরেবাংলা নগরে বিএনপি নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net