Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
হুমকির আশঙ্কা না থাকলেও শোক দিবসে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

বাংলাদেশ

ইউএনবি
14 August, 2023, 03:35 pm
Last modified: 14 August, 2023, 03:43 pm

Related News

  • বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  
  • ঈদযাত্রায় বাড়তি সতর্কতা, চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা 
  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • ঈদের সময় সড়কে খোঁড়াখুঁড়ি না করার আহ্বান ডিএমপি কমিশনারের

হুমকির আশঙ্কা না থাকলেও শোক দিবসে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন সড়কে চেকপয়েন্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
ইউএনবি
14 August, 2023, 03:35 pm
Last modified: 14 August, 2023, 03:43 pm
ছবি-ইউএনবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে হুমকির কোনো আশঙ্কা না থাকলেও সার্বিক বিবেচনায় ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ধানমন্ডি-৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক মানুষকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা পুলিশের জন্য চ্যালেঞ্জিং হবে। কারণ ভিড় আগের বছরের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি হতে পারে।

সোমবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও এর আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএমপি কমিশনার বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি-৩২ নম্বর সড়কে বিপুল সংখ্যক মানুষ সমবেত হবেন।

তিনি আরও বলেন, যদিও হুমকির বিষয়ে কোনো তথ্য নেই, তবুও সেদিনের বিশাল জনসমাগম সামাল দেওয়া পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

ডিএমপি কমিশনার সবাইকে ব্যাগ, ছুরি বা ধারালো কোনো জিনিস সঙ্গে না আনতে অনুরোধ করেন। এলাকায় প্রবেশের আগে সবাইকে চেক করা হবে।

ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন সড়কে চেকপয়েন্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

এছাড়া হোটেল ও অন্যান্য স্থানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

ডিএমপি প্রধান আরও বলেন, পুলিশ নিয়মিত সাইবার স্পেস পর্যবেক্ষণ করছে। এছাড়া ডিবি ও সিটিটিসির সাইবার ইউনিট সার্বক্ষণিক কাজ করছে।

Related Topics

টপ নিউজ

ডিএমপি কমিশনার / শোক দিবস / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  
  • ঈদযাত্রায় বাড়তি সতর্কতা, চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা 
  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • ঈদের সময় সড়কে খোঁড়াখুঁড়ি না করার আহ্বান ডিএমপি কমিশনারের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net