Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
আপনাদের নেত্রী অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন, আমি সপ্তম শ্রেণি পর্যন্ত: হিরো আলম

বাংলাদেশ

ইউএনবি 
06 August, 2023, 06:55 pm
Last modified: 06 August, 2023, 06:58 pm

Related News

  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী

আপনাদের নেত্রী অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন, আমি সপ্তম শ্রেণি পর্যন্ত: হিরো আলম

হিরো আলম বলেছেন: ‘আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। কিন্তু এটা খুবই দুঃখজনক। বিএনপি নেতা রুহুল কবির রিজভী স্যার আমাকে পাগল বলার ভিডিও দেখেছি। তিনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।’
ইউএনবি 
06 August, 2023, 06:55 pm
Last modified: 06 August, 2023, 06:58 pm
ছবি: ইউএনবি

নিজের 'শিক্ষাগত যোগ্যতা' নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্যের নিন্দা জানিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ রোববার (৬ আগস্ট) এই বিএনপি নেতার মন্তব্যের সমালোচনা করে হিরো আলম তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন।

এর আগে শনিবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বিএনপি নেতা রিজভীকে বলতে শোনা যায়, 'হিরো আলমের মতো একজন অর্ধপাগল ও অশিক্ষিত আজকাল নির্বাচনে লড়ছেন।'

হিরো আলম বলেছেন: 'আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। কিন্তু এটা খুবই দুঃখজনক। বিএনপি নেতা রুহুল কবির রিজভী স্যার আমাকে পাগল বলার ভিডিও দেখেছি। তিনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।'

তিনি বলেন, 'নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আমার আছে। আইনে কোথাও বলা নেই যে আপনার এই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বা আপনাকে দেখতে সুন্দর হতে হবে।'

নিজের শিক্ষা নিয়ে বিএনপি নেতার মন্তব্য প্রসঙ্গে হিরো আলম বলেন, ''আমাকে অশিক্ষিত বলা হয়েছে… অথচ মনোনয়নপত্রে 'স্বশিক্ষিত' লেখা আছে।''

তিনি আরও বলেন, 'আমাকে অশিক্ষিত বলে আপনারা নিজেদের অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনাদের দলের নেতা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। আমি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছি।'

হিরো আলম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও সমালোচনা করে বলেছেন, তার মতে তিনিও (ফখরুল) তাকে হেয় প্রতিপন্ন করেছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন 'হিরো আলমের মতো লোক'ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তার কথায় মনে হয়, আমি তুচ্ছ এবং আমাকে উপহাস করাই যায়।

তিনি আরও বলেন, 'বিভিন্ন আওয়ামী লীগ নেতা, জাতীয় পার্টির অনেক নেতা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা আমাকে নিয়ে অবমাননাকর কথা বলেন।'

হিরো আলম তাকে হেয় না করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।

গত মাসে ঢাকা-১৭ উপনির্বাচনের সময় বনানী এলাকায় ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় লাঞ্ছিত হওয়ার পর সম্প্রতি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হিরো আলম।

উপনির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ঢাকার বিভিন্ন কূটনীতিক মিশন এবং মানবাধিকার সংগঠন হিরো আলমের উপর শারীরিক হামলার তীব্র নিন্দা জানায়।

Related Topics

টপ নিউজ

হিরো আলম / রুহুল কবির রিজভী / নিন্দা প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
    নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯
  • জো কেন্ট। ছবি: সংগৃহীত
    অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা
  • এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
    এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

Related News

  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

4
উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯

5
জো কেন্ট। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা

6
এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net