Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৫৪৯ জনের বিরুদ্ধে ডিএমপির ১১ মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2023, 03:35 pm
Last modified: 30 July, 2023, 03:39 pm

Related News

  • চ্যাটজিপিটি শিশু-কিশোরদের ক্ষতি করছে অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি: যুগ্ম মহাসচিব খোকন
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৫৪৯ জনের বিরুদ্ধে ডিএমপির ১১ মামলা

দায়েরকৃত এসব পৃথক মামলায় ৪৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে; এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে।
টিবিএস রিপোর্ট
30 July, 2023, 03:35 pm
Last modified: 30 July, 2023, 03:39 pm
রাজধানীর মাতুয়াইলে শনিবারের সংঘর্ষের ছবি। ছবি: ডিএমপি

রাজধানীর গুরুত্বপূর্ণ সব প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫৪৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে অন্তত ১১টি মামলা দায়ের হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় পুলিশ ও ভুক্তভোগীরা বাদী হয়ে পৃথক ১১টি মামলা দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কেএন নিয়োতি রায়।

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, বংশাল, বিমানবন্দর ও সূত্রাপুর থানার পুলিশ উপ-পরিদর্শকরা (এসআই) এবং ভুক্তভোগী লোকজন এসব মামলা দায়ের করেন।

দায়েরকৃত এসব পৃথক মামলায় ৪৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে; এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে। বিএনপির সিনিয়র নেতারা এসব মামলা থেকে বাদ পড়েছেন।

রোববার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ১১টি মামলায় বিএনপির ১৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, "দায়েরকৃত এসব মামলার বাইরেও আরো কয়েকটি থানায় (দারুস সালাম, ডেমরা ও উত্তরা পশ্চিম থানা) বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

শনিবার বিএনপির কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সশস্ত্র অবস্থান ও সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা গেছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক হোসেন বলেন, পুলিশের কার্যক্রমের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রমে কোনো সম্পৃক্ততা নেই।

সাভারে বিএনপির দুইশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এদিকে, সাভারের আমিনবাজার এলাকা থেকে ককটেল সাদৃশ্য ৬টি বিস্ফোরক উদ্ধার, আশুলিয়ার নিরিবিলি এলাকায় বাসে অগ্নিসংযোগ-ভাংচুর ও রসায়ন মোড় এলাকায় রিক্সা পোড়ানোর পৃথক ৩টি ঘটনায় বিএনপির অন্তত দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে সাভার ও আশুলিয়া থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

এরমধ্যে শনিবার (২৯ জুলাই) দুপুরে আমিনবাজার এলাকা থেকে ৬টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সাভার মডেল থানায় দায়েরকৃত মামলায় ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি কফিলউদ্দিন, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান সালাহউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলমসহ অন্তত ৪০/৪৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র।

অপরদিকে, শনিবার বিকেলে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় বিএনপির অজ্ঞাতনামা ২৫/৩০ জন নেতাকর্মীকে আসামি করে আশুলিয়া থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ বাসের মালিক। 

এছাড়া, একইদিনে বিকাল সাড়ে ৫টায় আশুলিয়া টঙ্গাবাড়ি রসায়ন মোড় এলাকায় মিছিল নিয়ে যাওয়ার সময় একটি রিক্সা পুড়িয়ে দেওয়ার অভিযোগে বিএনপির ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামী করে পৃথক আরেকটি মামলা দায়ের করেছে আশুলিয়া থানা পুলিশ। 

শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশপথে বিরোধী দল বিএনপির পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষ হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে।

মাতুয়াইলে পুলিশ ৬০ রাউন্ড টিয়ারশেল ও ৩৫১ রাউন্ড শিশা এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে উল্লেখ করা হয়েছে মামলায়।

ধোলাইপাড় এলাকায় যেখানে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে লাঠিপেটা করা হয়, সেখানে ১৩৮ রাউন্ড শর্ট কার্তুজ গুলি, ৮ রাউন্ড টিয়ারশেল এবং তিন রাউন্ড বাটন শেল ছোঁড়ে পুলিশ।

অবস্থান কর্মসূচিতে হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমানসহ দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ ১২৪ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও দাবি করে তারা। 

এদিকে, শনিবার রাজধানীতে অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার (৩১ জুলাই) সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
 

Related Topics

টপ নিউজ

মামলা / পুলিশের মামলা / বিএনপি / বিএনপির কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • চ্যাটজিপিটি শিশু-কিশোরদের ক্ষতি করছে অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি: যুগ্ম মহাসচিব খোকন
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net