Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
খাদ্যবস্থাকে টেকসই, জলবায়ু সহিষ্ণু করতে আঞ্চলিক ঐকমত্য গড়ে তোলার অঙ্গীকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2023, 10:05 am
Last modified: 27 July, 2023, 10:06 am

Related News

  • ঢাকার বরফনামা—কল থেকে কুলফি মালাই
  • দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাংক, এআইআইবি-র ১১৩ কোটি ডলারের ঋণ পুনর্বিন্যাস করা হচ্ছে

খাদ্যবস্থাকে টেকসই, জলবায়ু সহিষ্ণু করতে আঞ্চলিক ঐকমত্য গড়ে তোলার অঙ্গীকার

টিবিএস রিপোর্ট
27 July, 2023, 10:05 am
Last modified: 27 July, 2023, 10:06 am
ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত

বাংলাদেশসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলেও সবার জন্য পর্যাপ্ত খাদ্যের অধিকার নিশ্চিত করার লক্ষ্য অর্জন এখনও নানা সংকটে। এই সংকট থেকে উত্তরণে কৃষি ও খাদ্যবস্থাকে টেকসই, জলবায়ু সহিষ্ণু করতে আঞ্চলিক ঐকমত্য গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে শুরু হলো 'এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২০২৩।'

বুধবার (২৬ জুলাই) 'খাদ্য অধিকার বাংলাদেশ' সহ সংশ্লিষ্ট জাতীয়-আন্তর্জাতিক সংস্থা ও নেটওয়ার্কের সম্মিলিত আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন-এ দুদিনব্যাপী এ সম্মেলনে এসব কথা বলা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ খাদ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে আরো নতুন সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এরসঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব। খাদ্য ও কৃষির সঙ্গে যুক্ত করপোরেটগুলোর প্রতি সরকারের নীতি অনেকক্ষেত্রে খাদ্য প্রাপ্যতা ও বিতরণের ক্ষেত্রেও সমস্যা তৈরি করছে। তাই খাদ্য ও বিদ্যমান কৃষি খাদ্যব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত, টেকসই, জলবায়ু সহিষ্ণু করে তোলার ব্যাপারে আঞ্চলিক ঐকমত্য গড়ে তোলা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ সম্মেলন পথ দেখাবে। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও খাদ্যের স্বল্পতা সবার জন্য খাদ্য নিশ্চিতকরণে বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত চলমান বৈশ্বিক সংকট।

তিনি বলেন, 'খাদ্য উৎপাদন বাড়লেও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এখন এ অঞ্চলের দেশগুলোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।'

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, সাম্প্রতিককালে দেশের কৃষক ও জনগণের পরিশ্রমের ফলে এবং রাষ্ট্রের সুদূরপ্রসারী নীতিমালার কারণে খাদ্য উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। বড় ধরনের সংকট না এর ব্যত্যয় ঘটবে না। 
অনুষ্ঠানে ফিলিপাইন, নেপাল, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

Related Topics

টপ নিউজ

খাদ্য নিরাপত্তা / খাদ্য / আঞ্চলিক ঐকমত্য / খাদ্য উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • ঢাকার বরফনামা—কল থেকে কুলফি মালাই
  • দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাংক, এআইআইবি-র ১১৩ কোটি ডলারের ঋণ পুনর্বিন্যাস করা হচ্ছে

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net