Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
উন্নত যুদ্ধবিমান কেনার কথা ভাবছে সরকার

বাংলাদেশ

বাসস
05 July, 2023, 02:45 pm
Last modified: 05 July, 2023, 02:49 pm

Related News

  • একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
  • বিশ্বের প্রথম দুই আসনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০এস আনল চীন
  • ভারতে আটকে থাকা ব্রিটিশ এফ-৩৫ ফাইটার জেটের রহস্য কী?
  • ‘মিলিটারি অপারেশন্স জোন’ সংক্রান্ত ভারতীয় সংবাদ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত: বাংলাদেশ সেনাবাহিনী
  • পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নিজেদের যুদ্ধবিমান হারানোর বিষয় স্বীকার করল ভারত

উন্নত যুদ্ধবিমান কেনার কথা ভাবছে সরকার

ফোর্সেস গোল-২০৩০ অনুযায়ী, সার্বভৌমত্ব রক্ষার জন্য বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর মোট আটটি স্কোয়াড্রন ফাইটার জেট রয়েছে।
বাসস
05 July, 2023, 02:45 pm
Last modified: 05 July, 2023, 02:49 pm
ছবি- রয়টার্স

বিমান ও নৌবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান, ফ্রিগেট এবং অন্যান্য আধুনিক যান কেনার পরিকল্পনা রয়েছে সরকারের, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি সংসদে বলেন, "বাংলাদেশ বিমান বাহিনীকে ভবিষ্যতে আরো আধুনিক ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে আরো আধুনিক প্রযুক্তিভিত্তিক যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।"

ফোর্সেস গোল-২০৩০ অনুযায়ী, সার্বভৌমত্ব রক্ষার জন্য বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর মোট আটটি স্কোয়াড্রন ফাইটার জেট রয়েছে।

এমনকি সরকারের ফ্রিগেট, কর্ভেট, অফশোর পেট্রোল ভেসেল, মাইন কাউন্টার মেজার ভেসেল, লার্জ পেট্রোল ক্রাফট, ওশান টাগ, হারবার ট্যাগ, অয়েল ট্যাঙ্কার, লজিস্টিক শিপ, ফ্লোটিং ক্রেন কেনার পরিকল্পনা রয়েছে। নৌবাহিনীর জন্য বাজেট বরাদ্দ বিবেচনায় পর্যায়ক্রমে হাইড্রো গ্রাফিক সার্ভে ভেসেল এবং হোভার ক্রাফট কেনারও পরিকল্পনা রয়েছে।

বর্তমানে নৌবাহিনীর অধীনে দুটি সাবমেরিন, দুটি হেলিকপ্টার এবং চারটি মেরিটাইম এয়ারক্রাফ্টসহ ৬৫টি যুদ্ধ জাহাজ রয়েছে।

Related Topics

টপ নিউজ

ফাইটার জেট / সার্বভৌমত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
  • বিশ্বের প্রথম দুই আসনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০এস আনল চীন
  • ভারতে আটকে থাকা ব্রিটিশ এফ-৩৫ ফাইটার জেটের রহস্য কী?
  • ‘মিলিটারি অপারেশন্স জোন’ সংক্রান্ত ভারতীয় সংবাদ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত: বাংলাদেশ সেনাবাহিনী
  • পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নিজেদের যুদ্ধবিমান হারানোর বিষয় স্বীকার করল ভারত

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net