Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
কাঁচা মরিচও কেন আমদানি করতে হবে?: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2023, 09:45 pm
Last modified: 03 July, 2023, 09:44 pm

Related News

  • খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি
  • আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার

কাঁচা মরিচও কেন আমদানি করতে হবে?: প্রধানমন্ত্রী

টিবিএস রিপোর্ট
03 July, 2023, 09:45 pm
Last modified: 03 July, 2023, 09:44 pm
স্কেচ: টিবিএস

মরিচ উৎপাদন করতে ছাদবাগান, ভাসমান বাগান বা ঝুলন্ত বাগান করারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'এখন আমাদের কাঁচা মরিচও আমদানি করতে হয়। কেন করতে হবে? আমি জানি বর্ষাকালে খেতে পানি উঠে যায়। মরিচ তোলা যায় না বা মরিচ পচে যায়। সেজন্য সমস্যা হয়। 

'এখন থেকে কিছু ব্যবস্থা আমাদের নিজেদেরও করতে হবে। নিজেরাই আমরা গাছ লাগাব, উৎপাদন করব। ছাদবাগান অথবা ভাসমান বাগান, ঝুলন্ত বাগান করব।'

সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রী তার কার্যালয়ের শাপলা হলে খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকারি বাসভবন গণভবনেও ফসল উৎপাদন করা হচ্ছে; ছাদেও মরিচ গাছ আছে। 

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে অন্তত তিনটি গাছ—ফলদ, ভেষজ ও কাষ্ঠল—লাগানোর আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদনে গুরুত্ব বাড়ানোর আহ্বান জানিয়ে আরও বলেন, 'সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা। তাই খাদ্য উৎপাদনে আমাদের আরও বেশি গুরুত্ব ও জোর দিতে হবে। জাতির পিতা বলে গেছেন, ভিক্ষুক জাতির কোন ইজ্জত থাকে না। আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব। এখনকার বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। এখনকার বাংলাদেশকে বিশ্বব্যাপী সকলেই এখন সম্মানের চোখে দেখে। আমরা এই উন্নতিটা করতে পেরেছি বলেই এটা সম্ভব হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

মরিচ / কাঁচামরিচ / মরিচ আমদানি / কাঁচা মরিচ / প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি
  • আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net