Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
১০ লাখ লিটার তেলভর্তি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, দগ্ধ ৫, নিখোঁজ ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2023, 07:15 pm
Last modified: 01 July, 2023, 08:05 pm

Related News

  • বৈরী আবহাওয়ায় ১৫ ঘণ্টা দেরিতে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ২৬ হাজার টন অকটেনবাহী জাহাজ
  • ট্রাম্পের অবরোধ দীর্ঘায়িত করার খবরে ১২০ ডলার ছাড়াল তেলের দাম
  • যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল
  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

১০ লাখ লিটার তেলভর্তি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, দগ্ধ ৫, নিখোঁজ ৪

এতে পাঁচজন দগ্ধ ও চারজন নিখোঁজ রয়েছেন। 
টিবিএস রিপোর্ট
01 July, 2023, 07:15 pm
Last modified: 01 July, 2023, 08:05 pm

ঝালকাঠির সুগন্ধা নদীতে ১০ লাখ লিটার ডিজেল ও পেট্রোলভর্তি একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ ও চারজন নিখোঁজ রয়েছেন। 

দগ্ধদের মধ্যে দুইজনকে বরিশাল মেডিকেল কলেজ ও তিনজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিদুল ইসলাম বলেন, জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের বাকি ৪ জন কর্মচারী।

জানা যায়, বিকেলে জাহাজটি থেকে তেল খালাস করার কথা ছিল, কিন্তু দুপুরেই এতে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার দুপুরে ঝালকাঠি শহরের পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে জাহাজটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ এনেছে।

জাহাজটির নাম সাগর নন্দিনী-২। আহত ও নিখোঁজ সবাই এ জাহাজের কর্মকর্তা-কর্মচারী ছিলেন বলে জানাগেছে।  

আরও জানা যায়, পেট্রোল ও ডিজেলভর্তি অবস্থায় সাগর নন্দিনী-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপোতে তেল খালাস করার জন্য আসে। জাহাজটি নোঙর করা অবস্থায় দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লেগে আয়। সূত্রমতে, ইঞ্জিন রুম থেকে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের পাঁচটি টিম একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, '১০ লাখ লিটার ডিজেল ও পেট্রোল জাহাজে ছিল। তবে তেলের কোনো ক্ষতি হয়নি। করণ যে চেম্বারে তেল ছিল, সেখানে আগুন যেতে পারেনি। আগুন শুধু ইঞ্জিন রুমেই ছিল। সেটা অন্য কোথাও ছড়ানোর আগেই নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।'

এখন ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল অন্য জাহাজে সরিয়ে ফেলা হচ্ছে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

তেলের জাহাজ / বিস্ফোরণ / জাহাজ বিস্ফোরণ / দুর্ঘটনা / তেলবাহী জাহাজ / তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • বৈরী আবহাওয়ায় ১৫ ঘণ্টা দেরিতে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ২৬ হাজার টন অকটেনবাহী জাহাজ
  • ট্রাম্পের অবরোধ দীর্ঘায়িত করার খবরে ১২০ ডলার ছাড়াল তেলের দাম
  • যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল
  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net