Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ঈদযাত্রা: ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩.৬১, বঙ্গবন্ধু সেতুতে ৩.২৫ কোটি টাকা টোল আদায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2023, 01:10 pm
Last modified: 27 June, 2023, 01:24 pm

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন
  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 

ঈদযাত্রা: ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩.৬১, বঙ্গবন্ধু সেতুতে ৩.২৫ কোটি টাকা টোল আদায়

তবে বঙ্গবন্ধু সেতুর তুলনায় পদ্মা সেতু পার হওয়া যানবাহনের সংখ্যা ছিল কম
টিবিএস রিপোর্ট
27 June, 2023, 01:10 pm
Last modified: 27 June, 2023, 01:24 pm
ছবি / টিবিএস

ঈদ-উল-আযহার ছুটিকে কেন্দ্র করে পদ্মা ও বঙ্গবন্ধু সেতুতে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। এতে দুই সেতুর টোল আদায়ও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা; একই সময়ে বঙ্গবন্ধু সেতুতে আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

তবে বঙ্গবন্ধু সেতুর তুলনায় পদ্মা সেতু পার হওয়া যানবাহনের সংখ্যা ছিল কম।

এ সময়ে, বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৪২,৫৬০টি যানবাহন এবং পদ্মা সেতু দিয়ে প্রায় ৩১,২৯৮টি যানবাহন পারাপার হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, "ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাড়তি চাপ সামলাতে সেতুর পূর্ব ও পশ্চিম উভয় প্রান্ত মিলিয়ে মোট ১৮টি বুথে টোল আদায় চলছে।"

এই কর্মকর্তার জানান, সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা দিয়ে প্রায় ২৪,৮১৭টি যানবাহন পার হয়, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। এছাড়া, সেতুর পশ্চিম টোল প্লাজা দিয়ে প্রায় ১৭,৭৪৩টি যানবাহন পারাপার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

ছবি / টিবিএস

অন্যদিকে, একই সময়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ১৯,৭২৭টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। আর জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ১১,৫৭১টি যানবাহন; এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৫৫০ টাকা। পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেতু দিয়ে ৫৭ লাখেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। সেতু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত সর্বমোট টোল আদায় করা হয়েছে ৮০৫ কোটি ১৭ লাখ ৫ হাজার ৫৫০ টাকা।
 
Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / বঙ্গবন্ধু সেতু / ঈদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন
  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net