Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
কাঁচা মরিচ আমদানির অনুমোদন দিল কৃষি মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2023, 09:00 pm
Last modified: 25 June, 2023, 09:00 pm

Related News

  • উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারি সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকেরা পাবেন বছরে ২,৫০০ টাকা
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী

কাঁচা মরিচ আমদানির অনুমোদন দিল কৃষি মন্ত্রণালয়

টিবিএস রিপোর্ট
25 June, 2023, 09:00 pm
Last modified: 25 June, 2023, 09:00 pm
ছবি: টিবিএস

কাঁচা মরিচ আমদানির অনুমোদন দিল কৃষি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচা মরিচ শুকিয়ে রাখার পরামর্শ দেওয়ার চার দিন পর নিত্যদিনের এই মসলাপণ্যটি আমদানির অনুমোদন দেওয়া হলো।

রোববার ৩০টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। দেশের বাজারে উচ্চ মূল্যের পরিপ্রেক্ষিতে এ আমদানির অনুমোদন দিয়েছে কৃষি মন্ত্রণালয়। 

একইসঙ্গে ৬৮টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

কিছুদিন ধরে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেশ বেড়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ মানভেদে ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক মাস আগে এসব কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা দরে পাওয়া যেত।

রোববার প্রতি কেজি পাকা টমেটো বিক্রি হয়েছে ১১০ থেকে ১৩০ টাকা দরে, যেটা  একমাস আগে বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। 

যদিও রোববার রাজধানীর কয়েকটি বাজারে সরেজমিনে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। একইসাথে টমেটো বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। 

সম্প্রতি সারা দেশে ভারী বৃষ্টিপাতের কারণে কাঁচা মরিচের খেত নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, বর্ষাকালে মরিচ খেত থেকে কেউ মরিচ তুলতে যেতে পারে না। মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে। সবাইকে আহ্বান করব এখন থেকে মরিচ কিনে রোদে শুকিয়ে রেখে দেন। বর্ষাকালে দাম বাড়বে, তখন সেখান থেকে খাওয়া যাবে। 

দেশের ব্যবসায়ীরাও দাবি করছেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। একদিকে কাঁচা মরিচের সরবরাহ কম, অন্যদিকে ঈদুল আযহা উপলক্ষে বাড়তি চাহিদার কারণে বাজারে শুকনো মরিচের দামও বেড়েছে।

টিসিবির তথ্য অনুযায়ী, রোববার রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি দেশি শুকনো মরিচ ৪০০ থেকে ৪২০ টাকা এবং আমদানি করা শুকনো মরিচ প্রতি কেজি ৪২০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

Related Topics

টপ নিউজ

মরিচ / কাঁচা মরিচ / মরিচ আমদানি / কৃষি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারি সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকেরা পাবেন বছরে ২,৫০০ টাকা
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net