Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
দেশে বর্তমানে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে : খনিজ সম্পদ প্রতিমন্ত্রী 

বাংলাদেশ

বাসস 
15 June, 2023, 07:25 pm
Last modified: 15 June, 2023, 07:26 pm

Related News

  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকটে থাকা ব্যবসায় ঋণ দিতে প্রণোদনা তহবিল থেকে ২৮ হাজার কোটি টাকা চায় ৩৮ ব্যাংক
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • এলসি গ্যারান্টির আন্তঃব্যাংক আইনি বিরোধে আটকে আছে প্রায় ১২,০০০ কোটি টাকা

দেশে বর্তমানে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে : খনিজ সম্পদ প্রতিমন্ত্রী 

আজ বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক গড়ে ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন বিবেচনায় অবশিষ্ট মজুদে ১০ বছর চলবে। বিদ্যমান গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক উৎপাদনের এ হার কম হলে এবং গৃহীত বা গৃহীতব্য প্রকল্পের আওতায় ভবিষ্যতে নতুন কোন গ্যাস ক্ষেত্র আবিষ্কার তথা উত্তোলন বাড়লে এই সময় আরও বেশি হতে পারে।’
বাসস 
15 June, 2023, 07:25 pm
Last modified: 15 June, 2023, 07:26 pm
ফাইল ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বর্তমানে দেশে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। আর দৈনিক গ্যাস উত্তোলনের পরিমাণ ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। 

আজ বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক গড়ে ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন বিবেচনায় অবশিষ্ট মজুদে ১০ বছর চলবে। বিদ্যমান গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক উৎপাদনের এ হার কম হলে এবং গৃহীত বা গৃহীতব্য প্রকল্পের আওতায় ভবিষ্যতে নতুন কোন গ্যাস ক্ষেত্র আবিষ্কার তথা উত্তোলন বাড়লে এই সময় আরও বেশি হতে পারে।'

খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশে নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র ইলিশার মজুদসহ বর্তমানে গ্যাসের প্রাথমিক মজুদ ৪০.৪৩ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৮.৭৬ ট্রিলিয়ন ঘনফুট। এরমধ্যে, ১৯.৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে এবং ৮.৮২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ অবশিষ্ট রয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশে ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির (তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালবাদ গ্যাস, কর্ণফুলী গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস এবং সুন্দরবন গ্যাস) মাধ্যমে ৩০টি জেলায় বিভিন্ন শ্রেণির গ্রাহক: ক্যাপটিভ পাওয়ার, শিল্প সার কারখানা, সিএনজি, গৃহস্থালী, বাণিজ্যিক গ্রাহক ও চা-বাগান- এর কাছে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

প্রাকৃতিক গ্যাসের মজুদ / বাংলাদেশ / বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকটে থাকা ব্যবসায় ঋণ দিতে প্রণোদনা তহবিল থেকে ২৮ হাজার কোটি টাকা চায় ৩৮ ব্যাংক
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • এলসি গ্যারান্টির আন্তঃব্যাংক আইনি বিরোধে আটকে আছে প্রায় ১২,০০০ কোটি টাকা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net