Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
১৫০০ কোটি টাকা খেলাপি: ইমাম গ্রুপের মোহাম্মদ আলী ও তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2023, 09:15 am
Last modified: 22 May, 2023, 09:20 am

Related News

  • খেলাপি ঋণ নিষ্পত্তিতে বাজেটে আসতে পারে ‘প্রি-স্যুট মধ্যস্থতা’ ব্যবস্থা
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

১৫০০ কোটি টাকা খেলাপি: ইমাম গ্রুপের মোহাম্মদ আলী ও তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ

গত ১৪ মে ন্যাশনাল ব্যাংকের ১৮৬ কোটি খেলাপি ঋণ পরিশোধ না করায় ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলী ও তার ছেলে আলী ইমামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
টিবিএস রিপোর্ট
22 May, 2023, 09:15 am
Last modified: 22 May, 2023, 09:20 am

চট্টগ্রাম ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলী ও তার স্ত্রী জেবুন্নেছা আক্তারকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আদালত। গ্রুপটির কাছে অন্তত ১৫টি ব্যাংকের পাওনা ১৫০০ কোটি টাকা। চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান রোববার এ আদেশ দেন।

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

তিনি জানান, ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলীর ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা খেলাপি ঋণের পরিমাণ ১৫০০ কোটি টাকা। ঋণ খেলাপির দায়ে তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে বেশিরভাগ মামলা হয় ২০১২-১৩ সালে। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে মামলা চালিয়েও ব্যাংকগুলো অর্থ আদায়ে সমর্থ হয়নি। ১৮৪ কোটি ৭৮ লাখ টাকা আদায়ে সোনালী ব্যাংকের আগ্রাবাদ শাখার দায়েরকৃত একটি জারি মামলার প্রেক্ষিতে আদালত মোহাম্মদ আলী ও তার স্ত্রী জেবুন্নেছা আক্তারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।

এই আটকাদেশ কার্যকরের জন্য আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর নির্দেশ দেওয়া হয়েছে। একই আদেশে আইজিপি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৪ মে ন্যাশনাল ব্যাংকের ১৮৬ কোটি খেলাপি ঋণ পরিশোধ না করায় ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলী ও তার ছেলে আলী ইমামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

একসময় ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংকের (এনসিসি) পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন মোহাম্মদ আলী। এই পরিচয়ে বিভিন্ন ব্যাংক থেকে সহজেই ঋণ সুবিধা নিতেন তিনি। পরে ব্যাংকে তার শেয়ারের পরিমাণ ২ শতাংশের নিচে নেমে যাওয়া এবং বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি হয়ে পড়ায় এনসিসির পর্ষদ থেকে তাকে বাদ দেয়া হয়।

নব্বই'র দশকে অবৈধপথে পণ্য আমদানি করে ব্যবসার জন্য চট্টগ্রামে তিনি 'ব্ল্যাকার মোহাম্মদ আলী' নামে পরিচিতি পান। এর আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ-টেরিবাজার এলাকায় বিভিন্ন দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।

সেসময় খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের বাজারের অনেকটাই নিয়ন্ত্রণ করতো ইমাম ট্রেডার্স। পরে গ্রুপের ব্যবসা সম্প্রসারণ হয় গার্মেন্টস, যন্ত্রপাতি আমদানিসহ নানা খাতে। এসব খাতে বিনিয়োগের জন্য বিভিন্ন ব্যাংক থেকে নেয়া ঋণের বেশিরভাগ বিনিয়োগ হয়েছে জমি কেনায়।

২০১০ সালের পর থেকে ভোগ্যপণ্য ও ভূমি ব্যবসায় লোকসান শুরু হলে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা বিভিন্ন ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ আটকে যায়। ২০২০ সালে বিভিন্ন ব্যাংকের দায়ের করা ৫৫ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গোপনে আরব আমিরাতে পালিয়ে যান ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলী ও তার স্ত্রী জেবুন্নেছা আক্তার।
 
Related Topics

টপ নিউজ

ইমাম গ্রুপ / খেলাপি ঋণ / খেলাপি মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • খেলাপি ঋণ নিষ্পত্তিতে বাজেটে আসতে পারে ‘প্রি-স্যুট মধ্যস্থতা’ ব্যবস্থা
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net