Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
ঘূর্ণিঝড় মোখায় তছনছ সেন্ট মার্টিন, বিধ্বস্ত ৪০০ ঘরবাড়ি, আহত ১৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2023, 06:45 pm
Last modified: 14 May, 2023, 06:44 pm

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
  • বর্ষাকাল শেষ হওয়ার পরপরই অক্টোবর–ডিসেম্বরে কেন প্রতিবছর ঘূর্ণিঝড় হয়?
  • রাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'; শুরু হয়েছে ঝড়-বৃষ্টি
  • ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় মোখায় তছনছ সেন্ট মার্টিন, বিধ্বস্ত ৪০০ ঘরবাড়ি, আহত ১৫

টিবিএস রিপোর্ট
14 May, 2023, 06:45 pm
Last modified: 14 May, 2023, 06:44 pm
ছবি: টিবিএস

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে তছনছ হয়ে গেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। টানা প্রায় চার ঘণ্টার ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে দ্বীপের বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে ৪০০ ঘরবাড়ি, হোটেল ও রিসোর্ট।

তীব্র বাতাসে গাছ উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গোটা উপকূলীয় অঞ্চল। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জলোচ্ছ্বাসে দ্বীপের পূর্ব অংশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে এসব বিষয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান সেন্ট মার্টিনের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজির হোছেন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ আহমদ ও ৬ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ইয়ামিন।

তারা জানান, ঘূর্ণিঝড়ে দ্বীপের মাঝরপাড়া, কোনারপাড়া, গলাচিপা, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়ার অন্তত ৪০০টি ঘরবাড়ি ভেঙে গেছে। ভেঙে পড়েছে কয়েকশ গাছপালা, আহত হযেছেন ১২-১৫ জন।

৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ আহমদ বলেন, ‌'গাছ পড়ে ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

কক্সবাজার জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ বলেন, 'সেন্ট মার্টিনে ঝোড়ো হাওয়ায় সেখানকার প্রায় ৪০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জেলার অন্য কোথাও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।'

স্থানীয় বাসিন্দা ইয়ামিন বলেন, 'যতদুর চোখ যাচ্ছে সব ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ কাঁচা ঘরবাড়ির চালা উড়ে গেছে। বাতাস এখনও থামেনি, তাই বাইরে বের হতে পারছি না। গাছ পড়ে অনেকে আহত হযেছে বলে খবর পাচ্ছি।'

উদয়-অস্ত রিসোর্টের সত্বাধিকারী মোহাম্মদ আরিফ বলেন, ‌'দ্বীপে প্রায় ২২০টি রিসোর্ট রয়েছে, যেগুলোর অধিকাংশই বাঁশ-কাঠ দিয়ে তৈরি। সামনে যা দেখছি, প্রায় সব স্থাপনাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি ও বাতাস কমলে ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।'

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, 'আমাদের ১৫ সদস্যের একটি দল সেন্টমার্টিনে আছে। তারা সবাই সুরক্ষিত আছে। তবে দ্বীপের বাসিন্দাদের অনেকে আশ্রয় কেন্দ্রে যায়নি বলে খবর পেয়েছি। ফলে  ক্ষয়ক্ষতি ব্যাপক হবে সেটা আশঙ্কা করা হচ্ছে।'

আজ বেলা সাড়ে ১২টার পর সেন্ট মার্টিনে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। দুপুর দেড়টা থেকে সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ বেড়েছে, সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। বিকাল তিনটার পর জোয়ারের সঙ্গে সঙ্গে সাগরের পানির উচ্চতা বাড়তে থাকে।

এদিকে বাতাসের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। স্থানীয়দের অনেকের সঙ্গেই মোবাইলে যোগাযোগের চেষ্টা করে সংযোগ স্থাপন করা যায়নি।

Related Topics

টপ নিউজ

মোখা / ঘুর্ণিঝড় মোখা / ঘূর্ণিঝড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
  • বর্ষাকাল শেষ হওয়ার পরপরই অক্টোবর–ডিসেম্বরে কেন প্রতিবছর ঘূর্ণিঝড় হয়?
  • রাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'; শুরু হয়েছে ঝড়-বৃষ্টি
  • ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net