Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
কক্সবাজারে ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি, আশ্রয় কেন্দ্রে ৩ লাখ মানুষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2023, 03:05 pm
Last modified: 14 May, 2023, 03:26 pm

Related News

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

কক্সবাজারে ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি, আশ্রয় কেন্দ্রে ৩ লাখ মানুষ

কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় তিন লাখ মানুষ এসে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান বিভীষণ কান্তি দাশ।
টিবিএস রিপোর্ট
14 May, 2023, 03:05 pm
Last modified: 14 May, 2023, 03:26 pm
ছবি: টিবিএস

কক্সবাজার উপকূলজুড়ে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঝড়ো হাওয়া ও থেমে থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। ঝড়ো হাওয়ার সবচেয়ে বেশি তীব্রতা সেন্টমার্টিন দ্বীপে। এ পরিস্থিতিতে জেলার ৩ লাখ মানুষ নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রবিবার সকাল থেকে কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল ৯টার পর থেকে ঝড়ো হওয়া শুরু হয়, যা ক্রমাগত বেড়েই চলেছে।

বেলা সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, থেমে থেমে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। ঝড়ো হাওয়ার তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত দ্বীপের কিছু গাছপালা ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আশ্রয় কেন্দ্রে দ্বীপের ৭ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। 

সেন্টমার্টিনের ইউপি সদস্য খোরশেদ আলম জানিয়েছেন, সাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক অবস্থার চেয়ে পানির উচ্চতা বেড়েছে। তবে দ্বীপের কোন অংশ প্লাবিত হয়নি।

ছবি: টিবিএস

এ পরিস্থিতিতে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় তিন লাখ মানুষ এসে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান বিভীষণ কান্তি দাশ।

তিনি জানান, সরকারিভাবে আশ্রয়কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার মানুষ এসেছে। এর বাইরেও বিভিন্ন স্থানে মানুষ আশ্রয় নিয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় তিন লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে পৌঁছেছে।

তিনি বলেন, "কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে। এখনও যারা বাইরে আছে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। কারণ আবহাওয়া অফিসের তথ্যমতে, দুপুরের পর থেকে ঝড়টি উপকূলের স্থলভাগ অতিক্রম করা শুরু করবে। সেই কথা মাথায় রেখেই আমরা কাজ করছি।" 

ছবি: টিবিএস

ঘূর্ণিঝড় মোকাবিলায় ১০ থেকে ১২ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে জানিয়ে নিয়ন্ত্রণ কক্ষের প্রধান বলেন, এর মধ্যে সিপিপির প্রায় আট হাজার ৬০০ এবং রেড ক্রিসেন্টের দুই হাজার ৩০০ স্বেচ্ছাসেবক রয়েছে। এর বাইরে প্রতিটি শেল্টার সেন্টারে আলাদা করে স্বেচ্ছাসেবক রয়েছে। প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধিদের আলাদা করে কমিটি রয়েছে, তারা কাজ করছেন।

সেন্টমার্টিনের পরিস্থিতি সম্পর্কে বিভীষণ দাশ বলেন, সেখান থেকে আসা সবশেষ খবর অনুযায়ী, আশ্রয়কেন্দ্রের লোকজন নিরাপদে আছে; তবে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের বেগ বেড়েছে। খারাপ কোনো সংবাদ আমরা সেখান থেকে এখনও পাইনি।

ছবি: টিবিএস

রোববার সকাল থেকে কক্সবাজার শহর ও টেকনাফে যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছিল তা অব্যাহত আছে। তবে কখনও কখনও মাঝারি বৃষ্টিপাতও হচ্ছে।

ফলে জেলা শহরের রাস্তাঘাটে যানবাহন ও লোকজনের চলাচল কমে গেছে। দোকানপাট দেরিতে খুলেছে এবং অফিস-আদালতেও উপস্থিতি কম দেখা গেছে। 
 

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় মোখা / সেন্টমার্টিন দ্বীপ / কক্সবাজার / আশ্রয় কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net