Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নির্ভর করছে ইসি’র ওপর: বিশিষ্টজনদের অভিমত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2023, 09:25 am
Last modified: 07 May, 2023, 09:35 am

Related News

  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাই ও দিল্লিতে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ককরোচদের’ বিক্ষোভ: দিল্লিতে ৪,০০০ পুলিশ মোতায়েন, বন্ধ ১১ মেট্রো স্টেশন
  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নির্ভর করছে ইসি’র ওপর: বিশিষ্টজনদের অভিমত

এজন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা। 
টিবিএস রিপোর্ট
07 May, 2023, 09:25 am
Last modified: 07 May, 2023, 09:35 am
প্রতীকী ছবি / সংগৃহীত

বিশিষ্টজনরা বলেছেন, দেশের আসন্ন ৫ সিটি কর্পোরেশ নির্বাচন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের (ইসি) ওপর। কারণ নির্বাচনকালীন সরকারসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলে যায়।

শনিবার (৬মে)  রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড আয়োজিত 'কেমন হবে সিটি নির্বাচন' শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা বলেন, নির্বাচনের যে বিধিবিধান আছে, যে শৃঙ্খলার মধ্য দিয়ে নির্বাচন হওয়া দরকার, যে আইন-কানুন আছে- সেটা পালনে নির্বাচন কমিশন অবহেলা করলে নির্বাচন সুষ্ঠ হবে না।

এজন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বচান অনুষ্ঠানে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা। 

প্রশাসন নির্বাচনে কোনো ভূমিকা পালন করে না, জানিয়ে সাবেক সচিব জিল্লার রহমান বলেন, "প্রশাসনে যারা চাকরি করেন, তারা চাকরিজীবী। সিদ্ধান্তটা নেয় নির্বাচন কমিশন ও যে দল ক্ষমতায় থাকে সেই সরকার। যখন নির্বাচন চলে তখন এই নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা সবাই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলে যায়। আমার বক্তব্য এখানে সরকারের তেমন কোনো কর্মকাণ্ড থাকে না।"

সরকার চাইলে ভালো নির্বাচন হয়, না চাইলে হয় না-মন্তব্য করে বৈঠকে সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান বলেন, "ভালো নির্বাচন বলতে যা বোঝায় অংশগ্রহণমূলক এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিন্তু এটি সম্ভব নয়, কারণ ভেতরে অনেক সমস্যা রয়েছে। এ কারণে ভোট দেওয়ার ক্ষেত্রে জনগণের মনে অনাগ্রহ তৈরি হয়েছে।"

সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান সিটি কর্পোরেশন নির্বাচনকে আসন্ন জাতীয় নির্বাচনের 'উইন্ডো ডিসপ্লে' হিসেবে উল্লেখ করে বলেন, "সুতরাং বড় নির্বাচনের আগে এই নির্বাচনে যেমন সরকারি দলের অবস্থান আছে, তেমনই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও একটা অবস্থান থাকার কথা। তারা নির্বাচন বর্জন করে কিন্তু কিছু অর্জন করছে না। আমার মনে হয় নির্বাচনে অংশগ্রহণ করেও এই বিরোধিতা করা যেত।"

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, "আমাদের দেশে এখনও গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে উঠতে পারেনি। তাই সরকারি দল বা বিরোধীদল উভয় থেকেই বিদ্রোহী প্রার্থী আছে। এই রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে।"

রাষ্ট্র বিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ বলেন, "বিরোধীদল যদি জয়লাভ করে তাহলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, বিরোধীদল জয়লাভ না করলে সুষ্ঠু হয় নাই, এই ধরনের একটা মানসিকতা আমাদের মাঝে তৈরি হয়েছে।এটি থেকে বেরিয়ে আসা দরকার।" 

গোলটেবিল বৈঠকের সঞ্চালনা করেন এডিটরস গিল্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য রেজোয়ানুল হক।

আলোচনায় আরও অংশ নেন মানবাধিকার ও উন্নয়নকর্মী খুশী কবির, নগর পরিকল্পনাবীদ স্থপতি ইকবাল হাবিব ও সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম।

Related Topics

টপ নিউজ

সিটি নির্বাচন / সুষ্ঠু নির্বাচন / ইলেকশন কমিশন / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাই ও দিল্লিতে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ককরোচদের’ বিক্ষোভ: দিল্লিতে ৪,০০০ পুলিশ মোতায়েন, বন্ধ ১১ মেট্রো স্টেশন
  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net