Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ক্ষমতাসীন দলের লোকেরাই নির্বাচনী আচরণবিধি বেশি ভাঙছেন: ইসি আলমগীর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2023, 07:35 pm
Last modified: 30 April, 2023, 08:25 pm

Related News

  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

ক্ষমতাসীন দলের লোকেরাই নির্বাচনী আচরণবিধি বেশি ভাঙছেন: ইসি আলমগীর 

টিবিএস রিপোর্ট
30 April, 2023, 07:35 pm
Last modified: 30 April, 2023, 08:25 pm
সংগৃহীত ছবি

রোববার নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দলের লোকেরাই নির্বাচনী আচরণবিধি বেশি লঙ্ঘন করছেন।

রোববার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলমগীর বলেন, 'গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে কিছু ভিডিও ক্লিপস আমাদের কাছে আসছে, যেখানে কোনো কোনো প্রার্থী বা প্রার্থীর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আচরণবিধি না মানার প্রবণতা দেখছি।'

তিনি বলেন, নির্বাচন কমিশন আজ বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং বুঝতে পেরেছে যে যারা ক্ষমতায় থাকে তারাই সবচেয়ে বেশি নির্বাচনী নির্দেশনা লঙ্ঘন করে।

ইসি আলমগীর বলেন, 'সরকারে যারা থাকেন তাদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আমরা আশা করি।' 

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারি দলের দায়িত্বও অনেক বেশি।

ইসি আরও বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রিপরিষদ সচিবকে আমরা একটা চিঠি দেব উনি যেন এটা যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মাননীয় যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য আছেন, তাদের যেন অন্তত অনুরোধ রাখেন যেন এ ধরনের কোনো আচরণবিধি ভঙ্গ না হয়।' 

এছাড়া নির্বাচন কমিশন ক্ষমতাসীন আওয়ামী লীফের সাধারণ সম্পাদককেও চিঠি দিয়ে অনুরোধ করবে যেন দলটির নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের ঠিক আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন যাতে গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করার দায়িত্ব ক্ষমতাসীনদের একটু বেশি।

ইসি আলমগীর আরও জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে কারণ দর্শানোর নোটিশ দেবে নির্বাচন কমিশন। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শাতে এ নোটিশ দেওয়া হবে। এ বিষয়ে আজমত উল্লা খানকে সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / ইসি আলমগীর / নির্বাচন কমিশনার / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net